ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ০১ জন সদস্য গ্রেপ্তার

রিপোর্টার : স্বপন মিয়া 
  • নিউজ প্রকাশের সময় : ০২:১৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ১১০ বার পড়া হয়েছে

গত ১৭ জানুয়ারি’২৪ রাতে লোহাগড়া থানাধীন লোহাগড়া পৌরসভার সরদারপাড়া সাকিনে কাজী আব্দুল আলীম (৪৫) এর ভাড়া বাসার তালা ভেঙে চোর দল মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে গত ১৮ জানুয়ারি’২৪ লোহাগড়া থানায় একটা মামলা রুজু করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেপ্তারে মাঠে নামে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। এরপর শুরু হয় পর্যায়ক্রমে অন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তারের অভিযান।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ১৪ ও ১৫ মার্চ/২০২৪ পরিচালিত অভিযানে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য মতে অদ্য ১৬ মার্চ, ২০২৪ সকাল ৬ঃ৩০ ঘটিকার সময় নড়াইল জেলার লোহাগড়া থানায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ মশিয়ার শেখ ওরফে এসকে হৃদয় (৩৩)কে তার নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ মশিয়ার শেখ ওরফে এসকে হৃদয় (৩৩) নড়াইল জেলার লোহাগড়া থানার খলিশাখালি গ্রামের মৃত ওদুদ শেখ ওরফে ওয়াদুদ শেখের ছেলে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ মশিয়ার শেখ ওরফে এসকে হৃদয় (৩৩) এর নামে মোটরসাইকেল চুরির ঘটনায় মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ০৭টি ডিএমপি, ০১টি সিএমপি, ০১টি কেএমপি, ০১টি খুলনা, ও ০১টি নড়াইল জেলায় মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ০১ জন সদস্য গ্রেপ্তার

নিউজ প্রকাশের সময় : ০২:১৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪