ঢাকা ০১:১১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

আম মেলা শুরু নওগাঁয় ৩ দিন ব্যাপী 

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:১৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ৭১ বার পড়া হয়েছে

নওগাঁয় তিন দিন ব্যাপী আম মেলা শুরু হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৬ জুন বুধবার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মওল পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক গোলাম মওলা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা এ.কে.এম মনজুরে মাওলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ও আম চাষী সোহেল রানা বক্তব্য রাখেঅনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী মেলায় ২০ টি স্টল অংশ নিয়েছে। মেলায় আম্রপালি, ল্যাংড়া, নাকফজলি, মিয়াজাকি, কিউজাই, ব্যানানা ম্যাংগো, চৌষা, থ্রি টেস্ট, আশ্বিনা, মল্লিকা ও গৌড়মতিসহ প্রায় ১৪০ জাতের আম প্রদর্শিত হয়েছে।মেলার মাঝখানে ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধ বিহারের আদলে বিভিন্ন আম দিয়ে সাজিয়ে প্রদর্শন করা হয়েছে। এছাড়া নারী উদ্যোক্তারা আম থেকে প্রস্তুতকৃত বিভিন্ন জ্যাম ও জেলি দর্শন করেছেন। হস্তশিল্প ও পিঠা-পুলির স্টলও রয়েছে।নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে নিরাপদ আম উৎপাদন করা হবে। পাশাপাশি আগামীতে রপ্তানির মাধ্যম কিভাবে বিদেশের বাজার দখল করা যায় সেই উদ্যেশ্যকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রায় ১৪০ জাতের দেশি-বিদেশী আমের প্রদর্শনী দেয়া হয়েছে। কৃষক এই জাতগুলো দেখে উদ্বুদ্ধ হবে।তিনি আরও বলেন, কৃষকরা স্টলে প্রদর্শনীতে থাকা আমগুলোর জাত সম্পর্কে জেনে এসব চাষ করে সহজেই লাভবান হতে পারবেন। আম উৎপাদনে বিভিন্ন কলাকৌশল-আধুনিক প্রযুক্তি এবং আম সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে। নতুন উদ্যোক্তা তৈরীতে কৃষি বিভাগ সার্বিক সহযোগিতা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আম মেলা শুরু নওগাঁয় ৩ দিন ব্যাপী 

নিউজ প্রকাশের সময় : ০৭:১৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪