ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কোরিয়াতে এই বছরের মধ্যে তাপমাত্রার সর্বোচ্চ পতন হতে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা জারি মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অনুভূত হতে পারে। মঞ্চে বসেই ফুপিয়ে কাঁদলেন তারেক রহমান শ*হী*দ পরিবারের সন্তানের আকুতিতে বিএনপি চেয়ারম্যান সমুদয়কাঠী ইউনিয়ন উন্নয়ন ফোরামের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদ স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের অক্লান্ত সংগ্রাম নাগরিক শোকসভায় খালেদা জিয়াকে স্মরণ, দেশি–বিদেশি বিশিষ্টজনদের উপস্থিতি বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহামে দ্বিতীয় সচিব হিসেবে ওমর বিন হাদির নিয়োগ তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সৌজন্য সাক্ষাৎ মেডিকেল ভর্তি পরীক্ষায় ১ম হওয়া শান্তকে উপহার দিলেন : তারেক রহমান আকবর আলী দেওয়ানের ২৭তম বাৎসরিক ওরস মাহফিল উপলক্ষে বিচার বাউল গানের আয়োজন

আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৬:১৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ১৩৩ বার পড়া হয়েছে

দেশে চতুর্থ পর্যায়ে আরো ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে মডেল মসজিদগুলোর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান।

২০১৭ সালে সরকার দেশের প্রতিটি জেলায় ও উপজেলায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ স্থাপন করতে নয় হাজার ৪৩৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে।

‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পটির মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত।

ইতোমধ্যে ২০২১ সালের ৭ ডিসেম্বর প্রথম পর্যায়, ২০২৩ সালের ১৬ জানুয়ারি দ্বিতীয় পর্যায় এবং ২০২৩ সালের ১৬ মার্চে তৃতীয় পর্যায়ে ৫০টি করে মোট এক শ’ ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

চারতলা বিশিষ্ট প্রতিটি মসজিদে একসাথে এক হাজার দুই শ’ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। অন্যদিকে তিনতলা বিশিষ্ট মডেল মসজিদে একত্রে নয় শ’ জন মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।

মসজিদগুলোতে সুবিধার মধ্যে আরো রয়েছে নারী ও পুরুষের পৃথক অজু ও নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেটসহ নামাজের পৃথক ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা ও দ্বীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কোরআন হেফজখানা, শিশু ও গণশিক্ষার ব্যবস্থা।

এছাড়াও দেশী-বিদেশী পর্যটকদের আবাসন ও অতিথিশালা, লাশ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, ইমামের প্রশিক্ষণ, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা রাখা হয়েছে এসব মসজিদে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ প্রকাশের সময় : ০৬:১৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩