ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীর ওপর গু/লি/ব/র্ষ/ণের প্রতিবাদে বি/ক্ষো/ভ মিছিল জান্নাতের মালিক আল্লাহ, আমরা উন্নয়ন দিতে পারি: আসাদুল হাবিব দুলু আবার রাজপথে হাত নাড়িয়ে জানান দিলেন আসিফ মাহমুদ, ফিরেছেন রাজপথে জুলাই যো*দ্ধা হাদির ওপর হা*ম*লা*কা*রীরা যেন কোনোভাবেই দেশ ছা*ড়তে না পারে—কড়া হুঁ*শিয়ারি প্রধান উপদেষ্টার ঢাকা মেডিকেলে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দেখতে ছুটে গেলেন জুলাই যুদ্ধা হাসনাত আবদুল্লাহ ভিন্নমতের কণ্ঠরোধে গুলিবর্ষণ—ওসমান হাদীকে লক্ষ্য করে হামলার ঘটনায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ একজন সৎ ও যোগ্য নেতা জনগণের কল্যাণকেই সর্বোচ্চ গুরুত্ব দেন : শর্মিলা রহমান সিঁথি আখাউড়ায় পূর্বের রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে সাবেক যুবলীগ নেতার বাড়িতে হামলা–ভাঙচুর, নিরাপত্তাহীনতায় গৃহছাড়া আরিফুল। দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ — ড. জালাল কোটালীপাড়ায় জামায়তের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

ইতিহাস গড়ে ফাইনালে ইংল্যান্ড

রিপোর্টার:-মোঃ শিপন পাঠান
  • নিউজ প্রকাশের সময় : ১১:৫৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে

ইতিহাস গড়ে ফাইনালে ইংল্যান্ড

সিডনির অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিকদের স্তব্ধ করে ইংল্যান্ড ম্যাচ জিতে নেয় ৩-১গোল।

এর আগে দুটি বিশ্বকাপে সেমিফাইনালে হেরে বিদায় নেওয়ার কষ্টে পুড়তে হয়েছিল ইংল্যান্ডের মেয়েদের। অবশেষে স্বপ্নের ফাইনাল ধরা দিল তাদের। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠল ইংল্যান্ড।
৩-১ গোলে ম্যাচ জিতলেও ৬৩ মিনিট পর্যন্ত দুই দলের সমতা ছিল ১-১। ৩৬ মিনিটে ইলা টোনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। বিরতির পর ৬৩ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোল করে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান স্যাম কের। ফেরাটা বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের।

৭১ মিনিটে লাউরেন হেম্পের গোলে ফের এগিয়ে যায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। গোল শোধে মরিয়া অজিরা যখন শেষ সময়ে একের পর এক আক্রমণ করছে তখন প্রতি আক্রমণে সুবিধা কাজে লাগায় ইংল্যান্ড। ৮৬ মিনিটে অ্যালেসিয়া রুসো প্লেসিং শটে গোল করে গ্যালারি নীরব করে দেন।

আগামী রোববার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ স্পেন। এবার স্পেনও প্রথম নারী বিশ্বকাপের ফাইনালে উঠল। অর্থাৎ নারী বিশ্বকাপ পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইতিহাস গড়ে ফাইনালে ইংল্যান্ড

নিউজ প্রকাশের সময় : ১১:৫৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩