ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

এশিয়া কাপের মূল স্কোয়াডে নেই মাহমুদউল্লাহ-সৌম্য।

স্পোর্টস রিপোর্টার:-(মোঃআরাফাত হোসেন)
  • নিউজ প্রকাশের সময় : ১১:১৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে

এশিয়া কাপের মূল স্কোয়াডে নেই মাহমুদউল্লাহ-সৌম্য।

অবশেষে ঘটেছে জল্পনা কল্পনার অবসান। জানা গেলো এশিয়া কাপে টাইগারদের ১৭ জনের স্কোয়াডে রয়েছেন কারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত সেই দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের ও সৌম্য সরকার।

শনিবার (১২ আগস্ট) এক সংবাদসম্মেলনে এশিয়া কাপের দল ঘোষণা করেছে বিসিবি।

বিসিবির ১৭ জনের স্কোয়াডে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। একইসঙ্গে নম্বর সেভেনের জন্য রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি ও আফিফ হোসেনকে।

এদিকে দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন শেখ মাহেদী হাসান। সেই সঙ্গে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিম।

এশিয়া কাপে পেস ডিপার্টমেন্ট সামলানোর দায়িত্বে থাকছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। আর স্পিন আক্রমণভাগ সাজানো হয়েছে সাকিব লা হাসান, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান ও নাসুম আহমেদকে নিয়ে।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড- সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, শেখ মাহেদী হাসান, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী ও আফিফ হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এশিয়া কাপের মূল স্কোয়াডে নেই মাহমুদউল্লাহ-সৌম্য।

নিউজ প্রকাশের সময় : ১১:১৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩