ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুন্সিগঞ্জের মোল্লা কান্দি ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর সহ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।  জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনা: শোকের ছায়া গোটা দেশে সিলেটে মহান স্বাধীনতা দিবসে জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা নিবেদন তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।  জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ

কত বড় হয়ে গেছি আমরা: পরীমনি

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৪৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে

ছোটপর্দা কিংবা বড়পর্দা, সব মাধ্যমেই সমান জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। ‘পোড়ামন-২’ ও ‘দহন’ এর মতো কয়েকটি ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন এ অভিনেতা। আজ (২৯ মার্চ) জন্মদিন তার। জীবনের বিশেষ দিনে অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাকে।

এছাড়া বিশেষ দিনে ইন্ডাস্ট্রির সহকর্মীরাও ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে বাদ রাখছেন না। ব্যস্ততার মাঝেও নানা বার্তায় সিক্ত করছেন হালের ক্রেজ অভিনেতা সিয়ামকে। সেই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

পর্দায় একাধিক সিনেমায় জুটিবদ্ধ হয়ে দেখা দিয়েছেন তারা। এ কারণে তাদের মধ্যে সম্পর্কটাও ভালো এবং গুরুত্বপূর্ণ। তাই প্রিয় সহকর্মী সিয়ামের জন্মদিনে স্মৃতিচারণ করলেন পরী।

সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে অভিনেতার সঙ্গে তোলা পুরনো একটি ছবি পোস্ট করেন পরী। ছবিটি তাদের জুটি হয়ে অভিনীত প্রথম সিনেমার মিটিংয়ে তোলা। অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ কথা।

নায়ককে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয় সিয়াম আহমেদ।’ এছাড়াও ‘অন্তর জ্বালা’র নায়িকা সিয়ামের উদ্দেশে লেখেন, ‘কতো বড় হয়ে গেছি আমরা দেখ।’

প্রসঙ্গত, সিয়াম-পরীমনি জুটি অভিনীত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। এরপর তাদের একসঙ্গে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় দেখা যায়। দুটি সিনেমাতেই দারুণ প্রশংসিত হয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কত বড় হয়ে গেছি আমরা: পরীমনি

নিউজ প্রকাশের সময় : ০৫:৪৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩