ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

কারিগরির শিক্ষার্থীরা বৃহস্পতিবারও সারাদেশে সড়কে অবস্থান নেবেন

রিপোর্টার সৈয়দ স্বাধীন
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

রিপোর্টার সৈয়দ স্বাধীন

আগামীকাল বৃহস্পতিবারও সারা দেশে সড়ক ও ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। অযৌক্তিক তিন দফার প্রতিবাদ ও নিজেদের ছয় দফা দাবির বাস্তবায়নের দাবিতে রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত জেলার গুরুত্বপূর্ণ সড়ক-মোড় এবং পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালনের মধ্যদিয়ে রাজপথে সরব থাকার বার্তা দিয়েছেন তারা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মো. মাশফিক ইসলাম।
তিনি বলেন, আজ সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান, বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করছে। আগামীকাল আমরা ‘কাকতাড়ুয়া দহন কর্মসূচি’ পালন করব। এর মধ্য দিয়ে অযৌক্তিক তিন দফা দাবির কবর রচনা করা হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোটার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যে সংজ্ঞা দিয়েছে, তাতে কোনো অস্পষ্টতা নেই। কিন্তু বিএসসি ডিগ্রিধারী কিছু শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার করছে এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।
সংগঠনটির কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, প্রকৌশলী আন্দোলনের ব্যানারে কিছু বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থী মিথ্যা তথ্য প্রচার করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর পাশাপাশি প্রকাশ্যে হত্যার হুমকিও দিয়েছেন।

এ সময় তিনি চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে—
১. ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকিদাতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
২. বিএসসি শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফার নামে পরিচালিত সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করা।
৩. কারিগরি ছাত্র আন্দোলনের যৌক্তিক ছয় দফা দাবি বাস্তবায়ন করা।
৪. ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।
অন্যদিকে, এরই মধ্যে কারিগরি শিক্ষার্থীদের আগামীকালের আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো হচ্ছে ব্যাপক প্রচারণা। বিভিন্ন প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের পোস্ট, ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, সড়ক-মোড়ে ব্যানার হাতে অবস্থান, স্লোগান এবং প্রতিবাদী সমাবেশ দিচ্ছেন শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আন্দোলনকারী জানান, বৃহস্পতিবারের কর্মসূচি আরও তীব্র আকার ধারণ করবে। আজকের অবস্থান-বিক্ষোভ ছিল কেবল শুরু। যদি যৌক্তিক দাবি বাস্তবায়নে সরকার দ্রুত সাড়া না দেয়, তবে সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়েও শিক্ষার্থীরা সড়কে নামবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কারিগরির শিক্ষার্থীরা বৃহস্পতিবারও সারাদেশে সড়কে অবস্থান নেবেন

নিউজ প্রকাশের সময় : ০৭:৫০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫