ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

চুনারুঘাটে কুটির শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা চাইলেন মাহালী সমাজ

আজিজুল হক নাসির, চুনারুঘাট::
  • নিউজ প্রকাশের সময় : ০৪:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে

আজিজুল হক নাসির, চুনারুঘাট:: কুটির শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা চেয়েছেন চা-শ্রমিক জনগোষ্ঠীর মাহালী সমাজ। রবিবার (৩০ এপ্রিল) বিকালে চুনারুঘাট উপজেলার আমু চা-বাগানে আয়োজিত মাহালী সমাজ সম্মেলনে এ সহযোগিতা চান বক্তারা।

তারা বলেন, পূর্ব পুরুষ থেকে বাঁশ ও বেত দিয়ে নানান জিনিস তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে মাহালী সমাজ। বর্তমান প্লাস্টিকের জিনিস আকর্ষণীয় ও সস্তা হওয়ায় বাঁশ ও বেতের তৈরি জিনিস কিনছেন না ক্রেতারা। অপর দিকে বাঁশ ও বেতের তৈরি জিনিসের চাহিদা কম থাকার পাশাপাশি বাঁশের দাম বেড়েছে বহুগুণ। তাই নিজেদের যুগ-যুগান্তরের পেশা দিয়ে আর সংসার চালাতে পারছেন না তারা। সরকার যদি তাদেরকে প্রশিক্ষণ সহ আর্থিক সহযোগিতা করেন তাহলে তারা যেমন সচল হতে পারবেন পাশাপাশি কুটির শিল্পও বেঁচে যাবে।

সারা বাংলাদেশের বিভিন্ন চা-বাগান থেকে জড়ো হওয়া মাহালী জনগোষ্ঠী এ সম্মেলনকে তাদের ঐতিহ্য টিকিয়ে রাখার সম্মেলন বলে আখ্যায়িত করেন। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্কর। শিক্ষক রানা প্রসাদ ঘোষ এর সভাপতিত্বে ও সাজু কৈরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, ওয়ার্ড মেম্বার বাবু তাঁতী, মহিলা মেম্বার রিয়া ঝরা। মাহালী সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন হলেন মাহালী, রনি মাহালী, মিঠুন মাহালী প্রমুখ। পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুনারুঘাটে কুটির শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা চাইলেন মাহালী সমাজ

নিউজ প্রকাশের সময় : ০৪:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩