ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

কুড়িগ্রামে তাপমাত্রার পারদ নেমে শীত জেঁকে বসেছে।

রাশেদ কবির (বিশেষ প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৩:২৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ২৯৩ বার পড়া হয়েছে

হিমালয় পাদদেশীয় জেলা কুড়িগ্রামে তাপমাত্রার পারদ নেমে শীত জেঁকে বসেছে। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের প্রকোপ আর ঘন কুয়াশার দাপটে অনেকটা কাবু হয়ে পড়েছেন এ অঞ্চলের মানুষ। এখন দিনে রাতে কুয়াশার চাদরে ঢেকে থাকছে গোটা জনপদ। নৌ চলাচল বিঘ্নিত হচ্ছে, এক ঘণ্টার পথ যেতে সময় লাগছে তিন ঘণ্টা।

সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত বৃষ্টির মতো পড়ছে ঘন কুয়াশা। চরম দুর্ভোগে পড়েছে এখানকার শ্রমজীবী ও ছিন্নমূল মানুষগুলো। এদিকে ঘনকুয়াশা উপেক্ষা করে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা গেছে। সোমবার সকালে কুড়িগ্রামের কৃষি আবহাওয়া অফিস জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত দুদিন থেকে উত্তরীয় হিমেল হাওয়ায় জবুথবু হয়ে পড়েছে গোটা জনপদ। কনকনে ঠাণ্ডায় শীতবস্ত্রের অভাবে শীত কষ্টে পড়েছে নদনদী তীরবর্তী চর ও দ্বীপচরের মানুষগুলো।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সোমবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এখন থেকে তাপমাত্রা কমতে থাকবে। তবে আগামী ২০ তারিখের পর এ অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুড়িগ্রামে তাপমাত্রার পারদ নেমে শীত জেঁকে বসেছে।

নিউজ প্রকাশের সময় : ০৩:২৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩