ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

কুড়িগ্রামে ৪টি আসনের যাচাই বাছাই সম্পন্ন, প্রার্থিতা বাতিল ১৪ জনের

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ২১১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ৪টি আসনের যাচাই বাছাই সম্পন্ন, প্রার্থিতা বাতিল ১৪ জনে

কুড়িগ্রামে ৪টি সংসদীয় আসনে মোট ৩৯ জন প্রার্থীর মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষে ১৪জনের প্রার্থীতা বাতিল এবং ২৫জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিলকৃত প্রার্থীর মধ্যে ৯জন স্বতন্ত্র প্রার্থী এবং ৫জন দলীয় প্রার্থী। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দিনব্যাপী যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বৈধ প্রার্থীতা ঘোষণা করেন।

এসময় তিনি আরও জানান, কুড়িগ্রাম-১ আসনে ৭জন প্রার্থীর মধ্যে ১জনের প্রার্থীতা বাতিল কওে ৬জনের বৈধ ঘোষণা করা হয়। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমানে মনোনয়ন।

কুড়িগ্রাম-২ আসনে ১১জন প্রার্থীর মধ্যে ৫জনের বৈধ এবং ৬জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়। বাতিলকৃত প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৪ জন এবং অপর দুইজন জাকের পার্টি ও বাংলাদেশ বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি)’র প্রার্থী ছিলেন। বাতিলকৃতরা হচ্ছেন, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) এর মোছা: শেফালী বেগম, স্বতন্ত্র প্রার্থী মো. আবু সুফিয়ান, স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল হুদা, জাকের পার্টির মো. মশিউর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. শফিউজ্জামানর ও স্বতন্ত্র প্রার্থী ডা: হামিদুল হক খন্দকার।

কুড়িগ্রাম-৩ আসনের ৭জন প্রার্থীর সাবাইকে বৈধ ঘোষণা করা হয়।

কুড়িগ্রাম-৪ আসনের ১৪জন প্রার্থীর মধ্যে ৭জনকে বৈধ এবং ৭জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে ৩জন দলীয় এবং ৪জন স্বতন্ত্র প্রার্থী। মনোনয়ন বাতিলকৃতরা হচ্ছেন,স্বতন্ত্র শাহ মোঃ নুর-ই শাহী, কৃষক শ্রমিক জনতা লীগের মোহাম্মদ আবু শামিম হাবীব, তৃণমূল বিএনপি’র আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেস পার্টির আব্দুল হামিদ, স্বতন্ত্র জোবাইদুল ইসলাম বাদল, স্বতন্ত্র ফারুকুল ইসলাম এবং স্বতন্ত্র মোঃ মাছুম ইকবাল।

জেলা নির্বাচন ও রিটার্নিং অফিস সুত্রে জানা যায়, এসব প্রার্থীর কাগজপত্রের ত্রুটিজনিত কারণে প্রার্থিতা বাতিল করা হয়। তবে তাদের আগামীতে আপিল করার সুযোগ রয়েছে বলে জানানো হয়।

প্রার্থীতা যাচাই বাছাইয়ের সময় পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. জিলহাজ উদ্দিন, গণমাধ্যমকর্মীসহ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং প্রার্থী ও তাদের সমর্থকদের অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুড়িগ্রামে ৪টি আসনের যাচাই বাছাই সম্পন্ন, প্রার্থিতা বাতিল ১৪ জনের

নিউজ প্রকাশের সময় : ০৮:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩