ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক গত ৮ বছর পূর্বে নির্মিত ট্রমা সেন্টারটি চালু হওয়ার ব্যাপারে দ্রুত সংসদে আলোচনা করবো- এমপি শেখ মোঃ আব্দুল্লাহ  বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন শুরু, ফরম নিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন মুন্সিগঞ্জের মোল্লা কান্দি ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর সহ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।  জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান

কুমিল্লায় তিন ভাই মিলে বাবা কে হত্যা করেছে:জমি লিখে না দেওয়ায়

রিপোর্টারঃ- সিফাত শেখ
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ১৩৫ বার পড়া হয়েছে

কুমিল্লায় তিন ভাই মিলে বাবা কে হত্যা করেছে:জমি লিখে না দেওয়ায়

বাKবাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সহিদ উল্যাহ।

জমি লিখে না দেওয়ায় কুমিল্লার মনোহরগঞ্জে হাজিবাড়ি এলাকায় পরিকল্পিতভাবে ভাইদের নিয়ে বাবাকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলেকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

এটিইউয়ের পুলিশ সুপার(অপারেশন ও মিডিয়া)মোহাম্মদ সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওই আসামিকে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম সহিদ উল্যাহ (৫৮)। তিনি উপজেলার কান্দি (হাজিবাড়ি) এলাকায় নিহত আব্দুল করিমের ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ সানোয়ার হোসেন জানান, ২০১৩ সালের ২৬ আগস্ট কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার কান্দি (হাজিবাড়ি) এলাকায় জমি লিখে না দেওয়ায় সহিদ উল্যাহ তাঁর অপর দুই ভাই মো. ফয়েজ উল্যাহ ও মো. অহিদ উল্যাহসহ তাঁদের বাবাকে পিটিয়ে হত্যা করেন।

এই ঘটনায় মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি পুলিশ তদন্ত শেষে গ্রেপ্তার আসামি সহিদসহ অন্যদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এই অভিযোগপত্রের ওপর ভিত্তি করে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ (৩য় আদালত) কুমিল্লা চলতি বছরের গত ১১ জুলাই সহিদসহ তিন ভাইকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন।

বাবা হত্যায় জড়িত এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি অহিদ উল্যাহকে (৫৫) ১৭ জুলাই সাভারের আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট। সাজাপ্রাপ্ত তাঁদের আরেক ভাই এখনো পলাতক রয়েছেন।

গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসপি সানোয়ার আরও জানান, সহিদ উল্যাহ দীর্ঘ ১০ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অ্যান্টি টেররিজম ইউনিট তাঁকে গ্রেপ্তার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লায় তিন ভাই মিলে বাবা কে হত্যা করেছে:জমি লিখে না দেওয়ায়

নিউজ প্রকাশের সময় : ০৮:৪১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩