ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ দুর্নীতির অভিযোগে পদত্যাগ

মোঃ আনজার শাহ, বিশেষ প্রতিনিধি। 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১১২ বার পড়া হয়েছে

বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়েই অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু জাফর খান ও উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী।বুধবার (২১ আগস্ট) দুপুর দেড়টায় কলেজের ডিগ্রি শাখায় নিজ দফতরে লিখিতভাবে পদত্যাগ করেন তারা। এর আগে গত কয়েকদিন ধরে অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।আজ বুধবার সকালে ক্যাম্পাসে জড়ো হয়ে অধ্যক্ষের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা এক পর্যায়ে দোতালায় প্রশাসনিক ভবনে অধ্যক্ষের কার্যালয়ের সামনে তাকে অবরুদ্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষ-উপাধ্যক্ষের নেমপ্লেট থেকে তাদের নাম উঠিয়ে ফেলে। পরে বাধ্য হয়ে অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু জাফর খান ও উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী একই সঙ্গে পদত্যাগ করেন।বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু জাফর খান বলেন, শিক্ষার্থীরা পদত্যাগ চেয়েছে, তাই পদত্যাগ করেছি।উল্লেখ্য, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ছিলো ওই দুই শিক্ষকের বিরুদ্ধে। চলতি বছরের ২৩ মে রাজধানীর সেগুনবাঁগিচায় প্রধান কার্যালয়ে দুদকের চেয়ারম্যান বরাবর অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ ৭ জনের দুর্নীতির বিষয়ে লিখিত অভিযোগ দেন কলেজের শিক্ষক ক্লাব ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান ইউনিটের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ দুর্নীতির অভিযোগে পদত্যাগ

নিউজ প্রকাশের সময় : ০৯:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪