ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

কুয়াকাটায় ভ্রমণ শেষে প্রাইভেটকার খাদে পড়ে শেরপুরের একই পরিবারের ৪ জন নিহত

রিপোর্টার শাহিনুর রহমান 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৩৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে

শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর দীর্ঘপাড়া গ্রামের ভীমগঞ্জ বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা জনৈক নাজিম উদ্দিনের ছেলে ঢাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল সার্ভিসে কর্মরত মো. মোতালেব হোসেন (৩৯), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১১) ও ছেলে সোয়াইব (৬) কে নিয়ে ৮ অক্টোবর মঙ্গলবার ঢাকা থেকে কুয়াকাটায় ভ্রমণ ও বেড়াতে গিয়ে ৯ অক্টোবর বুধবার রাত ২টার দিকে প্রাইভেটকার যোগে ঢাকায় ফেরার পথে তাদের বহনকারী ঢাকা মেট্টো-১৭-৬২১৫ প্রাইভেটকারটি খাদে পড়ে ওই পরিবারের ৪ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়াও প্রাইভেটকারে থাকা আরো ৪ জন মারা যায়। নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর দীর্ঘপাড়া গ্রামের ভীমগঞ্জ বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা মো. মোতালেব হোসেন ঢাকায় চাকরির সুবাদে স্ত্রী, মেয়ে ও ছেলে নিয়ে বসবাস করে আসছিল। গত মঙ্গলবার মোতালেব হোসেন পরিবারের সদস্যদের সাথে নিয়ে ওই প্রাইভেটকার যোগে কুয়াকাটায় ভ্রমণ ও বেড়াতে যান। এদিকে ভ্রমণ শেষে বুধবার রাতে ঢাকায় ফেরার পথে পিরোজপুর জেলার নাজিরপুর ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পৌছামাত্র তাদের বহনকারী প্রাইভেটকারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ প্রাইভেটকারে থাকা শেরপুরের একই পরিবারের ৪ জনসহ ৮ জন মারা যান। এঘটনায় নিহত মোতালেবের গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুয়াকাটায় ভ্রমণ শেষে প্রাইভেটকার খাদে পড়ে শেরপুরের একই পরিবারের ৪ জন নিহত

নিউজ প্রকাশের সময় : ০৮:৩৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪