ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার।

খুনি, অপশক্তির আস্তানা গুঁড়িয়ে দিতে হবে: কাদের

 চেকপোস্ট ডেস্ক::
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৩৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ১৬৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

 চেকপোস্ট ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেক শান্তি সমাবেশ করেছি। এবার বলতে চাই, আর শান্তি নয়, এবার প্রতিরোধ হবে।

এক দফার নামে শেখ হাসিনাকে হত্যার হুমকি বিএনপি দিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এবার খুনি, অপশক্তির আস্তানা গুঁড়িয়ে দিতে হবে।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন শেখ হাসিনার সরকারকে পতনের জন্য এক দফা ঘোষণা দিয়েছেন। আর গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় দলের জেলা আহ্বায়ক বললেন, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। আমরা অনেক শান্তি সমাবেশ করেছি। নেতাকর্মীদের বলব, আর শান্তি সমাবেশ নয়, তাদের প্রতিরোধ করা হবে।

সেতুমন্ত্রী বলেন, ১৯ তারিখে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে এখনো আবু সাইদ বাইরে আছেন। আমি জানি না কেন এখনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি? স্বরাষ্ট্রমন্ত্রী এখন রাজশাহী আছেন। তিনি সরজমিন দেখে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশা করি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

চেকপোস্ট/এসবি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খুনি, অপশক্তির আস্তানা গুঁড়িয়ে দিতে হবে: কাদের

নিউজ প্রকাশের সময় : ০৮:৩৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩