ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর্মজীবী নারীদের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’র ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেরাণীগঞ্জে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলা আমার বাপের বাড়ি মার্কা মোদের গরুর গাড়ি”—ভোলায় সমাবেশে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দক্ষিণ কোরিয়া  জংওয়াং মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে সল্লাল উপলক্ষে ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে তারেক রহমানের ধানের শীষ, ভিপি নুরুল হক নূরের ট্রাক, পার্থর, গরুর গাড়ি মার্কা—তিন নায়ক, এক দেশ: নতুন করে জেগে উঠছে বাংলাদেশ শবে বরাত উপলক্ষে মুন্সিগঞ্জ-১ আসনে এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ জামায়াতের আমীরের বিরুদ্ধে অপপ্রচার: প্রতিবাদে কুষ্টিয়ায় মহিলা জামায়াতের বিক্ষোভ দূর্নীতিবাজ ও চাঁদাবাজদের সংসদে পাঠিয়ে নিরাপত্তা প্রত্যাশা প্রশাসনের কাছে  : সেনাপ্রধান ওয়াকার উজ্জামান নিরাপত্তা ছাড়াই রাজপথে তারেক রহমানের পক্ষে ভোট চাইতে নামলেন শর্মিলা রহমান সিঁথি

গায়ে আগুন লাগিয়ে ফুটবলারের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ১০:৩৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে

গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন তিউনিসিয়ার পেশাদার ফুটবলার নিজার ইসাউয়ি।

তিউনিসিয়ার মধ্যাঞ্চলের প্রদেশ কাইরাউনের হাফৌজ গ্রামে এ ঘটনা ঘটে।

কলার দাম দ্বিগুণ করেছে তিউনিসিয়া সরকার। প্রতিকেজি কলা ১০ দিনারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫০ টাকা) কমে কিনতে পারেননি ইসাউয়ি। সেই অঞ্চলের পুলিশ কর্মকর্তাদের কাছে অভিযোগ জানানোর পর পুলিশই উল্টো তাকে ‘সন্ত্রাসী’ কার্যক্রমের জন্য অভিযুক্ত করে।

ইসাউয়ির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পুলিশের অবিচারের’ প্রতিবাদ জানিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

গত সপ্তাহের শুরুতে গায়ে আগুন দেন ইসাউয়ি। স্থানীয় কাইরাউন অঞ্চলের হাসপাতাল থেকে তাকে তিউনিসিয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তিনি যান।

তিউনিসিয়ার শীর্ষ লিগের দল ইউএস মনতাসিরে খেলেছেন চার সন্তানের জনক ইসাউয়ি। মৃত্যুর আগে ফ্রি এজেন্ট হয়ে পড়েছিলেন। খেলতেন অপেশাদার লিগে।

এদিকে ইসাউয়ির আত্মহত্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির হাফৌজ অঞ্চলে তরুণরা প্রতিবাদ মিছিল বের করেন। পুলিশের প্রতি পাথর ছুড়ে মারেন তারা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসাউয়ির একটি ভিডিও সেলফি ছড়িয়ে পড়েছে। ইসাউয়ি সেখানে চিৎকার করে বলেছেন, ‘১০ দিনারে কলা বিক্রি করছে, এমন কারও সঙ্গে বাদানুবাদের পর পুলিশ স্টেশন আমাকে সন্ত্রাসী কার্যক্রমে অভিযুক্ত করেছে। হ্যাঁ, কলা নিয়ে অভিযোগের জন্য এটা বলা হয়েছে।’

মৃত্যুর আগে ফেসবুকে একটি পোস্ট করেন ইসাউয়ি। সেখানে তিনি বলেছেন, নিজের জন্য ‘আগুনে পুড়ে মৃত্যুর’ রায় চূড়ান্ত করেছেন, ‘আমার আর শক্তি নেই। এই পুলিশি রাষ্ট্রকে জানতে দিন রায়টা আজই কার্যকর করা হবে।’

এ ঘটনার পর স্থানীয় পুলিশ স্টেশনে ভিড় করে প্রতিবাদ জানায় উত্তেজিত জনতা। তবে তিউনিসিয়ার প্রশাসনের তরফ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গায়ে আগুন লাগিয়ে ফুটবলারের আত্মহত্যা

নিউজ প্রকাশের সময় : ১০:৩৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩