ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

ঈদে বাড়িতে যেতে না পারায় গৃহবধুর আত্মহত্যা।

মোঃ জামাত আলি বিশেষ প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে

মো:জামাত আলী বিশেষ প্রতিনিধি:

ঈদে বাড়ি যেতে না পারায় স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে তারজিনা আক্তার স্মৃতি নামের এক গৃহবধূ। বুধবার (১০ এপ্রিল) ভোররাতে কোনো এক সময় শেরপুর জেলার নকলা উপজেলায় জালালপুর এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় তারজিনা আক্তার স্মৃতির স্বামী তানজিল আহমেদকে আটক করেছে নকলা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, তানজিল এবং স্মৃতি দুজনেই সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। তানজিল সিরাজগঞ্জে সদর উপজেলার গুনেরগাথী এলাকার আব্দুল মান্নানের পুত্র এবং স্মৃতি সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদানগড়া এলাকার আবু বক্তব সিদ্দিক মিয়ার মেয়ে।তানজিন আহমেদ প্রায় দুই বছর আগে ওয়ালটনের সেলস অফিসার হিসেবে চাকরিতে যোগ দেন। চারমাস আগে নকলায় বদলী হয়ে আসেন। সেই সুবাদে নকলা পৌরসভাধীন জালালপুর এলাকায় সাবেক পৌর কাউন্সিলর হাবুলের বাসায় ভাড়া থাকতেন তারা। মঙ্গলবার সন্ধ্যায় ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য তৈরি হয় স্মৃতি। তানজিলেরও ছুটি পেতে রাত ৮টা বেজে যায়। সে সময় বাসায় গিয়ে তানজিন বলে ছোট ছেলেকে নিয়ে এতরাতে যাওয়া ঠিক হবে না। রাস্তায় গাড়ির প্রচুর চাপ। সকালে যাব। এই কথা বলায় স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় হাতাহাতিও হয়। পরে ছোট ছেলেটিকে নিয়ে তানজিল ঘুমিয়ে পরে। সেহেরি খাওয়ার জন্য সজাগ পেয়ে দেখে স্মৃতি পাশে নেই। বারান্দায় গিয়ে দেখে গলায় ওড়না পেঁচিয়ে বারান্দার গ্রিলের সাথে ঝুলে আছে। পরে নকলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।নকলা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, তারজিনা আক্তার স্মৃতির আত্মহত্যার ঘটনায় আমরা নিহতের স্বামী তানজিলকে আটক করেছি। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুপক্ষের পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। মেয়ে পক্ষের লোকজন যেভাবে অভিযোগ দেবে আমরা সে ভাবেই মামলার প্রস্তুতি নেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদে বাড়িতে যেতে না পারায় গৃহবধুর আত্মহত্যা।

নিউজ প্রকাশের সময় : ০৯:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪