ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

চলতি সপ্তাহে ঘটবে বিরল হাইব্রিড সূর্যগ্রহণ

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ৩২১ বার পড়া হয়েছে

মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে পৃথিবী। ওই বিরল সূর্যগ্রহণের নাম হাইব্রিড সূর্যগ্রহণ বলে জানিয়েছে সংস্থাটি। এর বিশেষত্ব হলো, সূর্যের আকৃতির থেকে চাঁদের ছায়া ছোট হবে। ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না। সূর্যের সোনালি বৃত্ত চাঁদের ছায়াকে ছাপিয়ে দেখা যাবে চারপাশ থেকে। মাঝখানে অন্ধকার আর চারপাশে সোনালি বলয়ের সেই সূর্যকে দেখতে লাগবে খানিকটা সোনার আংটির মতো। এই দৃশ্যকেই বিরল মহাজাগতিক দৃশ্য বলে জানিয়েছেন মহাকাশবিজ্ঞানীরা।

এর আগে, এমন গ্রহণ দেখা গিয়েছিল ২০১৩ সালে। তবে দুটি হাইব্রিড সূর্যগ্রহণের মাঝে সাধারণত ১০০ বছরের অন্তর থাকে বলে জানিয়েছেন মহাকাশবিদরা। তাই এই বিরল ঘটনার সাক্ষী থাকতে উৎসাহ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। নাসা যদিও জানিয়েছে এই হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যাবে একটিমাত্র শহর থেকেই। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ থেকে এ ঘটনার সাক্ষী হওয়া যাবে। এ ছাড়া অস্ট্রেলিয়ার আরো বেশ কিছু এলাকা, নিউজিল্যান্ড, ইস্ট ইন্ডিজ, ফিলিপাইন এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

বাংলাদেশের আকাশে এই সূর্যগ্রহণ দেখা না গেলেও সরাসরি সম্প্রচারে হাইব্রিড সূর্যগ্রহণ দেখতে পাবেন যেকোনো দেশের মানুষ। ২০ এপ্রিল বাংলাদেশের সময় ভোররাত ৪টা ৪ মিনিট থেকে সকাল ৭টা ২ মিনিট পর্যন্ত দেখা যাবে এই গ্রহণ। নাসা জানিয়েছে, এটিই ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ। এ বছরের শেষ সূর্যগ্রহণটি হবে ১৪ অক্টোবর।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চলতি সপ্তাহে ঘটবে বিরল হাইব্রিড সূর্যগ্রহণ

নিউজ প্রকাশের সময় : ০৭:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩