ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ডা. মাহমুদা মিতুর শেরপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত শেরপুরের মানুষ আছে বলেই আমি বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হতে পেরেছি: এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিশ্বকাপ ফুটবল ২০২৬: আজ রাতেই শুরু ফুটবল মহাযুদ্ধ, চ্যাম্পিয়ন পাবে ৫০ মিলিয়ন ডলার প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ: সিপিডি বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তাবিত বাজেটের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ, ‘গণবিরোধী ও গণনিপীড়ক’ আখ্যা হিংসা নয়, সহানুভূতি—এগিয়ে চলার বার্তা দিলেন চন্দ্রা সরকার বাজিতপুরে দিনে সাংবাদিকের বাসা চুরি বাজিতপুর(কিশোরগঞ্জ) প্রবাসীদের শ্রমিক নয়, সম্মানজনক পরিচয়ে অভিহিত করার আহ্বান জামায়াত আমিরের

চুনারুঘাটে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আজিজুল হক নাসির, চুনারুঘাট::
  • নিউজ প্রকাশের সময় : ০৫:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে

আজিজুল হক নাসির, চুনারুঘাট:: চুনারুঘাট উপজেলার বড়বাড়ি (ঝুড়িয়া) গ্রাম থেকে জুয়েল মিয়া (৪০) নামের ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

রবিবার (২৩ এপ্রিল) সকাল ৭টায় নিহতের বাসগৃহের বারান্দার ভীম থেকে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা জানান, গত বছর আগে দুবাই থেকে ফিরে আসার পর থেকেই জুয়েল মানসিক রোগে ভোগ ছিলেন। এবং তিনি ডাক্তার রেজাউল করিমের চিকিৎসাধীন ছিলেন। এর আগেও তিনি একাধিক বার আত্মহত্যার চেষ্টা করেছেন।

ঘটনার দিন ভোর আনুমানিক ৫টায় তার বড় ছেলে আরমান তাকে বারান্দার ভীমে ঝুলে থাকতে দেখে চিৎকার করলে বাড়ির লোকজন সজাগ হন। স্বজনরা তাকে মৃত অবস্থায় দেখতে পান। তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানান। স্থানীয় ইউপি চেয়ারম্যান রুমন ফরাজি এসে পুলিশে খবর দেন।

চুনারুঘাট থানার এসআই তরিকুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। নিহত জুয়েল ওই গ্রামের মৃত ছায়েদ মিয়ার পুত্র। তার জন পুত্র ১জন কন্যা সন্তান রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি আত্মহত্যা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুনারুঘাটে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ প্রকাশের সময় : ০৫:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩