ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন

চুয়াডাঙ্গায় জেঁকে বসছে শীত

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় জেঁকে বসছে শীত। প্রতিদিনই কমছে তাপমাত্রার পারদ। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এদিন বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, নভেম্বর মাসজুড়ে আবহাওয়া এমনই থাকবে।

এদিকে, দিনের বেলা খুব একটা ঠান্ডা অনুভূত না হলেও সন্ধ্যা নামলেই বাড়ছে শীত। যা সকালে রোদ ওঠা পর্যন্ত স্থায়ী হচ্ছে। এতে করে ভোরে কাজে যেতে পারছেন না দিনমজুররা। মাঠে যেতে পারছেন না কৃষকরা। ইটভাটার শ্রমিকরাও বিপাকে পড়েছেন। ঠান্ডায় ঠিকমতো বের হতে না পারায় দৈনন্দিন কাজ ব্যহত হয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গায় বেশ শীত অনুভূত হচ্ছে। আজ ২৭ নভেম্বর পর্যন্ত তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মাঝে ওঠানামা করবে। ২৮ নভেম্বর সাগরে নিম্মচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের এ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ওই সময় তাপমাত্রা কিছুটা বাড়বে। নিম্নচাপের প্রভাব কেটে গেলে ১ ডিসেম্বর থেকে আবার তাপমাত্রা কমে শীত অনুভূত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় জেঁকে বসছে শীত

নিউজ প্রকাশের সময় : ০৭:৪৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪