ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

জমি পাহারার মতো ভোটকেন্দ্র পাহারা দিতে হবে

রিপোর্ট মোঃ ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

জমি পাহারার মতো করে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম নাসির উদ্দীন।

তিনি বলেন, যেভাবে আপনারা নিজের জমি পাহারা দেন, তেমনই নিজের ভোটটাও পাহারা দেবেন। দরকার হলে সবাইকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। যাতে সুন্দর একটি নির্বাচন হয়।

শনিবার দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় পিতা ও দাদার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও হাফেজ জালাল উদ্দীন আদর্শ হেফজখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা হলো সংস্কার ও নির্বাচন দুটোই হতে হবে
উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস
সিইসি বলেন, ভোটকেন্দ্রে বাধাপ্রদান ও মানুষ মারার ঘটনাগুলো আর চলবে না। এসব অপরাধমূলক কর্মকাণ্ড কোনোক্রমেই হতে দেওয়া হবে না।
একটি সুন্দর নির্বাচন উপহার দিতে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামীতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন সৃষ্টি করা হবে। এ আন্দোলন শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটাধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলন। যাতে নির্বাচন সুন্দর হয় এবং ঈদের আনন্দের মতো ভোট উৎসব করতে পারি। এ উৎসবে দেশপ্রেমিক, সৎ ও যোগ্য ব্যক্তিদের দেশবাসী ভোটের মাধ্যমে বিজয়ী করলে সমাজের সব সমস্যা সমাধানের হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন কারও হুকুম মতো চলবে না। এমনকি সরকারের চাহিদা অনুযায়ীও চলবে না। আইন যে ক্ষমতা দিয়েছে, কমিশন সে অনুযায়ী ষোলো আনা চলবে। নির্বাচন কমিশন কারও পক্ষে কাজ করে না এবং করবে না—এটাই কমিশনের অঙ্গীকার।

এর আগে সকাল সাড়ে ১১টায় কুতুবদিয়া দ্বীপের সদর বড়ঘোপে উত্তর মগডেইল নিজ বাড়িতে পৌঁছেন প্রধান নির্বাচন কমিশনার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জমি পাহারার মতো ভোটকেন্দ্র পাহারা দিতে হবে

নিউজ প্রকাশের সময় : ০৮:৫৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫