ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজগঞ্জে বৃদ্ধাকে ছুরি মেরে হত্যা, ইউপি সদস্যসহ আটক ২

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে
সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:: জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজগঞ্জে গোলাপী খাতুন (৬০) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ মে) সকালে পুলিশ গোলাপী খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গতকাল বুধবার (১৭ মে) রাত ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামে বৃদ্ধাকে হত্যা করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এক ইউপি সদস্যসহ দুজনকে আটক করেছে। নিহত গোলাপী খাতুন সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামের বাহেস উদ্দিনের স্ত্রী।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন,রতনকান্দি ইউনিয়নের ইউপি সদস্য হারুন অর রশিদের সঙ্গে নিহত গোলাপী খাতুনের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল বুধবার উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে হারুনের লোকজন বৃদ্ধা গোলাপী খাতুনকে একাধিক ছুরিকাঘাত করে হত্যা করে।
খবর পেয়ে আজ সকালে পুলিশ নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বৃদ্ধার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।ওসি হুমায়ুন কবির আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ইউপি সদস্য হারুন অর রশিদসহ দুজনকে থানায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজগঞ্জে বৃদ্ধাকে ছুরি মেরে হত্যা, ইউপি সদস্যসহ আটক ২

নিউজ প্রকাশের সময় : ০৫:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩