ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুন্সিগঞ্জের মোল্লা কান্দি ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর সহ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।  জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনা: শোকের ছায়া গোটা দেশে সিলেটে মহান স্বাধীনতা দিবসে জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা নিবেদন তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।  জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ

জয়পুরহাটের ক্ষেতলালে কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎ ও পানির ব্যবস্থা নেই

মো: মিশিকুল মন্ডল জয়পুরহাট প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৫:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৩৭৭ বার পড়া হয়েছে

জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের কিশরতা কমিউনিটি ক্লিনিকে ২৭ নভেম্বর ২০২৪ বুধবার সকাল সাড়ে ১১ টায় তথ্য সংগ্রহ করতে গিয়ে অত্র কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার সিরাজাম মুনিরা জানান এখানে প্রতিদিন প্রায় ১ শত রোগী চিকিৎসা নেওয়ার জন্য আসেন। রোগীর ধরন হচ্ছে গর্ভবতী, প্রসূতি, শিশু, কিশোর, কিশোরী ও সাধারণ লোকজন। নিউমোনিয়া ও শ্বাস প্রশ্বাসের রোগীর জন্য নেবুলাইজেজার মেশিন থাকলেও ব্যবহার করা যায় না। কারণ আজ থেকে আনুমানিক ৭ বছর ক্লিনিকের ট্রান্সমিটার চুরি হয়েছে। বিষয়টি উপজেলা স্বাস্থ্য প ঃ পঃ কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে। ট্রান্সমিটার নেওয়ার জন্য জয়পুর পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করা ও হয়েছে। এযাবৎ পর্যন্ত বিদ্যুৎ অফিসে হিসেব ছাড়া কতবার যে, হরিয়ানী হতে হয়েছে তা বর্ণনা অতীত আর বলতে পারব না। তবে ট্রান্সমিটার দেওয়ার আশ্বাস এখনো শেষ হয়নি এই হলো পল্লী বিদ্যুৎ অফিসের অবস্থা। পানির অপর নাম জীবন, পানি ছাড়া জীবন বাঁচে না। রোগীরা সেই পানি খাইতে চাইলে , খাওয়ার জন্য পানি দেওয়া সম্ভব হয়না। কারণ ক্লিনিকে পানির কোন প্রকার ব্যবস্থা নেই। পানি খাওয়ার জন্য অত্র ক্লিনিক থেকে পশ্চিম দিকে প্রায় এক মাইল দূরে পাঠানপাড়া নামক বাজারে যেতে হয়। ক্লিনিকের আশেপাশে কোন দোকান বা পানি খাওয়ার কোন ব্যবস্থা নেই। এ ব্যাপারে রোগীর লোকজন ও এলাকাবাসী বিষয়টির প্রতি উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এবং তদ সঙ্গে দ্রুত বিদ্যুৎ ও পানির ব্যবস্থার জন্য জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাটের ক্ষেতলালে কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎ ও পানির ব্যবস্থা নেই

নিউজ প্রকাশের সময় : ০৫:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪