ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

জয়পুরহাটে কৃষি অফিসের উদ্যোগে বস্তায় আদা চাষ

রিপোর্টার মেহেদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

আদা একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান দিনদিন এর গুরুত্ব ও ব্যবহার দুটোই বাড়ছে। যা রান্নার কাজে মসলা হিসাবে ব্যবহার করা হয় এবং ভেষজ ও ঔষধি শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ও এর ব্যবহার অপরিহার্য । দৈনিন্দ চাহিদার তুলনায় আমাদের উৎপাদন অনেক কম। তাই ঘাটতি পূরণের জন্য ভারত,চীনসহ বিভিন্ন দেশ থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা খরচের মাধ্যমে আমদানি করতে হয়। চাহিদার ঘাটতি মেটাতে আদা চাষ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,জয়পুরহাট। তারই অংশ হিসেবে তারা বস্তায় আদা চাষ সম্প্রসারণ করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। ০৬ এপ্রিল ভাদশা ইউনিয়নের হরিপুর ব্লকের মালয়পুর গ্রামের দেখা যায় কৃষক গ্রুপের সদস্যদের মাঝে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন অত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ ইনসান আলী। তিনি বলেন বস্তায় আদা চাষ বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি।বিভাগীয় নির্দেশনা মেনে এই প্রযুক্তি সম্প্রসারণে নিরলস কাজ করে যাচ্ছেন তাঁরা। উদ্বুদ্ধকরণের মাধ্যমে বিভিন্ন কৃষক গ্রুপের মাঝে বস্তায় আদা চাষ বিষয়ক পরামর্শ প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন প্রতি পরিবারে অন্ততপক্ষে চারটি বস্তায় আদা চাষ করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে প্রায় ১৫০ টি বস্তা প্রস্তুত করা হয়েছে। উপস্থিত অর্ধশতাধিক কৃষক কৃষাণীর মাঝে রুমি আক্তার ও মোঃ রেজাউল করিম বলেন কৃষি বিভাগে পরামর্শে তারা উদ্বুদ্ধ হয়ে বস্তায় আদা চাষ করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এটা দেখে আরো অনেকে আগ্রহী হচ্ছেন। ভাদশা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আফসার আলী মন্ডল বলেন কৃষি বিভাগের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। বস্তায় আদা চাষ করা হলে একদিকে যেমন পরিবারের চাহিদা মিটবে অন্যদিকে কৃষকরা লাভবান হবেন।এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার,কৃষিবিদ রাফসিয়া জাহান বলেন,বস্তায় আদা চাষ একটি লাভজনক প্রযুক্তি তাই আমার উপসহকারী কৃষি কর্মকর্তাগণ নিয়মিত কাজ করে যাচ্ছেন ফলে লক্ষ্যমাত্রা ইতিমধ্যে অর্জন হয়েছে তাই আরো সম্প্রসারণের জন্য নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাটে কৃষি অফিসের উদ্যোগে বস্তায় আদা চাষ

নিউজ প্রকাশের সময় : ০৩:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪