ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

জানালেন মেসি পেনাল্টি মিসের কারণ 

রিপোর্টার জাহেদুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৩:০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

হিউস্টনে আর্জেন্টিনার সমর্থকরা যখন জয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হোঁচট খায় কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যোগ করা সময়ের ১ম মিনিটে জন ইয়াবোয়াহর ক্রসে মাথা ছুঁইয়ে ইকুয়েডরকে সমতায় ফেরান কেভিন রদ্রিগেজ। ১-১ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত নব্বই মিনিটের খেলা। কোপা আমেরিকার নিয়ম মেনে ম্যাচ চলে যায় সরাসরি পেনাল্টি শ্যুটআউটে। সেখানে হতাশ করেন লিওনেল মেসি। টাইব্রেকারে মেসি এসেছিলেন দলের হয়ে প্রথম পেনাল্টি নিতে। গোলরক্ষক আলেকজান্ডার ডমিঙ্গেজকে বিভ্রান্ত করতে পেরেছিলেন ঠিকই। কিন্তু তার প্যানেককা শট বারপোস্টে লেগে চলে যায় ওপরে। কিন্তু পেনাল্টিতে আর্জেন্টিনার ত্রাতা হয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। দুই পেনাল্টি ঠেকিয়ে আরও একবার নায়ক বনে যান এমি মার্টিনেজ। ইকুয়েডরকে ৪-২ ব্যবধানে পেনাল্টিতে হারিয়ে সেমিফাইনালে চলে যায় আর্জেন্টিনা। গ্রুপপর্বের শেষ ম্যাচে চিলির বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি মেসি। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে শঙ্কা উড়িয়ে এদিন শুরু থেকেই ছিলেন ঠিকই, কিন্তু চেনা ছন্দে ছিলেন না মেসি। ম্যাচ শেষে ইন্টার মায়ামি তারকা জানালেন, ইনজুরির কারণে তাকে সতর্ক থাকতে হয়েছে।তিনি বলেন, ‘আমি এখন ঠিক আছি। কোনো অস্বস্তি নেই। আবার চোটে পড়ার বা অস্বস্তিতে ভোগার মানসিক ভয় সব সময়ই ছিল। তবে পেশিতে কোনো সমস্যা নেই। কোচ জিজ্ঞাসা করেছিল খেলতে প্রস্তুত কি না। আমি হ্যাঁ বলেছি মেসির পেনাল্টি মিসের পর দিবু নামে বেশি পরিচিত এমিলিয়ানো মার্টিনেজ দুটি সেভ না করলে ছিটকে যেতে পারতো আর্জেন্টিনা। পেনাল্টি নিয়ে মেসি বলেন, ‘খুব বিরক্ত লেগেছে নিজের ওপর। ভেবেছিলাম কিকটা ভালোই হবে। আমি (দুই গোলকিপার) দিবু ও রুইয়ের সঙ্গে কথা বলেছিলাম। এই কিকটা অনুশীলন করা হয়নি, শুধু কথা বলে নিয়েছিলাম। আমার চেষ্টা ছিল বলটা আস্তে করে মারতে, কিন্তু উঁচুতে উঠে গেল।’দলের বিপদে আরও একবার চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়ালেন এমি মার্টিনেজ। ইকুয়েডরের টানা দুই শট ঠেকিয়ে নায়ক বনে যান। ম্যাচ শেষে তার প্রশংসাও করেছেন মেসি। তিনি বলেন, ‘আমি জানতাম, এ ধরনের সময়ে দিবু দাঁড়িয়ে যাবে। এ ধরনের মুহূর্তই ওর পছন্দ, যেটা তাকে বড় করে তুলেছে। ও গোলবারের নিচে থাকলে অন্য রকম হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জানালেন মেসি পেনাল্টি মিসের কারণ 

নিউজ প্রকাশের সময় : ০৩:০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪