ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুন্সিগঞ্জের মোল্লা কান্দি ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর সহ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।  জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনা: শোকের ছায়া গোটা দেশে সিলেটে মহান স্বাধীনতা দিবসে জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা নিবেদন তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।  জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ

ঝড়-বজ্রপাতে ২৬জনের প্রাণহানি

চেকপোস্ট ডেস্ক::
  • নিউজ প্রকাশের সময় : ১১:১৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ৩৩১ বার পড়া হয়েছে

চেকপোস্ট ডেস্ক:: কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে গত কয়েকদিন ধরে বেড়েছে প্রাণহানি। মঙ্গলবার (২৩ মে) দেশের ১১ জেলায় ঝড় ও বজ্রপাতে ২৬ জন প্রাণ হারিয়েছেন।

দুপুর থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে এ প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে নরসিংদীতে বজ্রপাতে ৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ও পাবনায় ২ জন প্রাণ হারিয়েছেন।

নরসিংদীতে চারদিক অন্ধকার করে দুপুরে শুরু হয় কালবৈশাখী ঝড়। এ সময় বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারান ১ গৃহবধূ। এছাড়া আলাদা স্থানে বজ্রপাতে মারা গেছেন আরও ৩ জন। জেলার রায়পুরা, মনোহরদী ও শিবপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় সকালে থোল্লাকান্দি এলাকা থেকে যাত্রী নিয়ে নবীনগর শহরে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে ঝড় উঠলে কোনঘাট মোড়ে একটি গাছ উপড়ে পড়ে সিএনজি অটোরিকশার ওপর।

গুরুতর অবস্থায় দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ১ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি অটোচালক। এছাড়া নাসিরনগরে বজ্রপাতে ১ ইটভাটা শ্রমিক ও বাঞ্ছারামপুরে ১ কৃষকের মৃত্যু হয়েছে।

এদিকে পাবনার ভাঙ্গুড়ায় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে পটুয়াখালীর দশমিনায় গরুসহ ১ কৃষক, সিরাজগঞ্জের শাহজাদপুরে ১ জন, দিনাজপুর সদরের শেখপুরায় ১ যুবক, নওগাঁর রানীনগরে ১ যুবক, চাঁদপুর সদরের ছোটসুন্দর এলাকায় ১ জন, নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান হাওড়ে কাজ করার সময় ১ কৃষক, কিশোরগঞ্জের ভৈরবে ১ জন এবং সুনামগঞ্জের ধর্মপাশায় নৌকার ১ মাঝি প্রাণ হারিয়েছেন।

চেকপোস্ট/এসবি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝড়-বজ্রপাতে ২৬জনের প্রাণহানি

নিউজ প্রকাশের সময় : ১১:১৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩