ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

ঝিনাইগাতীতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

তৌহিদুর রহমান , শেরপুর প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০২:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এ উত্তীর্ণ ৬০ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ডপস এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক।অনুষ্ঠানে ডপস প্রতিষ্ঠাতা শাহিন মিয়া বিএসপি’র পরিচালনায় বক্তব্য দেন ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সৈয়দুর আলী, শালচূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান,রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জমশেদ আলী,ডপস সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অব:), সহকারী শিক্ষক হারুন অর রশিদ, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির, কবি ও সাহিত্যিক হাসান সরাফত প্রমুখ।এছাড়া ডপস (ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি) এর সদস্য উপকারভোগী শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।জানা গেছে, সংগঠনের পক্ষ থেকে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার পর উত্তীর্ণ শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন শেষে আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বাছাইয়ের মাধ্যমে ডপসের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এ উত্তীর্ণ ও বাছাইয়ের মাধ্যমে শেরপুর সদরে ৮০ জন, শ্রীবরদীতে ৬৭ জন, ঝিনাইগাতীতে ৬০ জন, নকলায় ৫০ জন ও নালিতাবাড়িতে ৬০ জন নির্বাচিত শিক্ষার্থীদের এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিনাইগাতীতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

নিউজ প্রকাশের সময় : ০২:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪