ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

ঢাকায় ফিরছে মানুষ জীবিকার তাগিদে

রিপোর্টার স্বপন মিয়া 
  • নিউজ প্রকাশের সময় : ১১:১৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে রাজধানীতে ফিরছে মানুষ। একইসঙ্গে ঈদে যাদের গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি, তারা ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন।বৃহস্পতিবার (২০ জুন) সকালে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, জীবিকার তাগিদে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা বাড়ছে। যারা ঢাকায় প্রবেশ করছেন এদের বেশিরভাগই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অবশ্য বাড়তি ছুটি নেওয়া অনেকে পরিবার নিয়ে ঢাকায় ফিরে আসছেন। এতে করে ঢাকামুখী যানবাহনে ফিরতি যাত্রীদের চাপ বাড়ছে। পাশাপাশি অনেকে এখনও যাচ্ছেন গ্রামের বাড়ি। তবে সেই সংখ্যা খুব বেশি নয় মোহাম্মদ রাশেদ ময়মনসিংহের বাসিন্দা। তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকতা করেন। রাশেদ জানান, ঈদের ছুটি মঙ্গলবার পর্যন্ত ছিল। কিন্তু এক বন্ধুর বিয়ে থাকায় ছুটি একদিন বাড়িয়ে আজ ঢাকায় ফিরলাম। আজ থেকে অফিস শুরু করব।ময়মনসিংহ রুটের এনা ট্রান্সপোর্টের টিকিট মাস্টার মো. শহীদুল বলেন, বুধবার সকাল থেকে লোকজন ঢাকায় আসা শুরু করেছে। আজকেও লোকজন আসছে। যাত্রীর চাপ কিছুটা কম। শুক্রবার থেকে মূল চাপটা শুরু হবে। সকাল সকাল রাস্তা ফ্রি থাকায় বাস খুব সহজে ঢাকায় ঢুকতে পারছে।বাস টার্মিনালে দেখা যায়, ময়মনসিংহ, হালুয়াঘাট, নেত্রকোনা, জামালপুর, বগুড়া ও নওগাঁ এলাকার এলাকার বাসগুলো সিট ভর্তি করে ঢাকায় যাত্রী নিয়ে আসছে। কিন্তু ঢাকা থেকে এসব এলাকায় ছেড়ে যাওয়া বাসগুলো সেই অর্থে যাত্রী পাচ্ছে না। তবে যাত্রী হিসেবে যাদের পাচ্ছেন এদের বেশির ভাগই ঈদের ছুটি বাড়িতে যেতে পারেননি। তাই তারা এখন ছুটি কাটাতে বাড়ি যাচ্ছেন।‘অফিস খুলে গেছে, নয়তো আরও কয়েকদিন বাড়িতে থাকার ইচ্ছে ছিল’ঈদ ঘিরে বাড়তি ভাড়া আদায়, বিআরটিসিসহ ৩ পরিবহনকে জরিমানা আজও ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ ঈদ শেষে ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষ, ছাড়ছেনও অনেকে ময়মনসিংহগামী সৌখিন পরিবহন কাউন্টারে আধা ঘণ্টার বেশি সময় নিয়ে বসে আসেন রাজীব। তিনি বলেন, বেসরকারি একটি হাসপাতালে চাকরি করি। ঈদের ছুটি পাইনি। এখন ছুটি নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। যাত্রী কম দেখে এরাতো বাস ছাড়ছে না। দেখি, আরও কতক্ষণ অপেক্ষা করতে হয়।নওগাঁগামী ফাতেহ আলী বাসের জন্য অপেক্ষমাণ সুলতানা রাজিয়া জানান, ঈদে বাড়ি যেতে পারিনি। এখন পারিবারিক একটা প্রয়োজনে বাড়ি যেতে হচ্ছে। অনেকক্ষণ ধরে কাউন্টারে বসে আছি। যাত্রী নেই, সেজন্য বাস ছাড়ছে না।গত রোববার থেকে ঈদের ছুটি শুরু হয়। ছুটি শেষ হয়েছে মঙ্গলবার। তবে ঈদের ছুটির সঙ্গে বুধ ও বৃহস্পতিবার (১৯-২০ জুন) ছুটি নিয়ে টানা ৯ দিনের ছুটি কাটাচ্ছেন অনেকে। অবশ্য অনেকেই ইতোমধ্যে কর্মস্থলে যোগ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকায় ফিরছে মানুষ জীবিকার তাগিদে

নিউজ প্রকাশের সময় : ১১:১৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪