ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

তামিমকে বাদ রেখেই বিশ্বকাপের দল ঘোষনা।

স্পোর্টস রিপোর্টার মেহেদী হাসান সবুজ
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৩৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯২ বার পড়া হয়েছে

তামিমকে বাদ রেখেই বিশ্বকাপের দল ঘোষনা।

বিশ্বকাপের দল ঘোষণার আগের দিন বিসিবি সভাপতির বাসায় মাঝরাতে বৈঠক, তামিম ইকবালের ফিটনেস নিয়ে জল্পনা আর হাথুরুসিংহে ও সাকিব আল হাসানের সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমে গুঞ্জন – এরকম নাটকীয় পরিস্থিতির মধ্যে অভিজ্ঞ ব্যাটসম্যান তামিমকে বাদ দিয়েই ক্রিকেট বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দলের অধিনায়ক হিসেবে থাকছেন সাকিব আল হাসান আর সহ-অধিনায়কের পদে রয়েছেন নাজমুল হাসান শান্ত।

তামিম ইকবাল না থাকলেও এশিয়া কাপের দলে না থাকা মাহমুদুল্লাহ রিয়াদ দলে ঢুকেছেন। আর পনেরো সদস্যের স্কোয়াডে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন আট জন ক্রিকেটার।

দল ঘোষণার সংবাদ সম্মেলন নিয়ে দিনভর চলেছে নাটক। চূড়ান্ত দল ঘোষণার সময় বারবার পেছানো হয় বিসিবির পক্ষ থেকে।

মঙ্গলবার ঠিক কোন সময়ে দল ঘোষণা করা হবে, সে বিষয়ে দুপুর পর্যন্ত কিছু জানায়নি ক্রিকেট বোর্ড।

পরে দুপুরে জানানো হয় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের মাঝে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে জানানো হবে চূড়ান্ত স্কোয়াড।

এরপর সাড়ে পাঁচটার কিছুক্ষণ পর জানানো হয় যে দল ঘোষণা করা হবে নিউজিল্যান্ডের সাথে ম্যাচ শেষ হওয়ার পর।

শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন না করে ক্রিকেট বোর্ড তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেইজে অনলাইনে ভিডিও পোস্ট করে দল ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তামিমকে বাদ রেখেই বিশ্বকাপের দল ঘোষনা।

নিউজ প্রকাশের সময় : ০৯:৩৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩