ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

দর্শনা কেরুজ ক্লাবের পাশে বো*মা সাদৃশ্য বস্তু  উ*দ্ধার

মোঃ মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০২:৩৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুজ ক্লাবের পাশে বোমা সাদৃশ্য উদ্ধার করেছে রাজশাহী থেকে একটি বোম ডিসপোজাল ইউনিট। গতকাল বৃহস্পতিবার দিনভর পুলিশি পাহায়ায় থেকে আবশেষে রাজশাহী থেকে ৬ সদস্যর একটি বোম ডিসপোজাল টিম রাত ৮টা ৩২ মিনিটে বোমাটি উদ্ধার করে কেরুজ ক্লাব মাঠে সুকৌশলে মানুষের নিরাপদ দূরত্বে রেখে বোমটি ডিফিউজ করেন।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দর্শনা কেরুজ ক্লাব ক্যান্টিনের পাশে ঝোপের মধ্যে একটি লাল টেপ জড়ানো বোমের সাদৃশ্য দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ রাজশাহী বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেন। পরে রাজশাহী থেকে রাত ৮টা ২০ মিনিটের সময় র‌্যাবের ৬ সদস্যর একটি দল এসে বোমাটি উদ্ধার করে রাত ৮টা ৩২ মিনিটের সময় দর্শনা কেরুজ ক্লাব মাঠে বোমটি ডিফিউজ করেন। এসময় বোমার বেশ শব্দ হয়। বোমাটি বিস্ফারণ ঘটানোর সময় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী উপস্থিত ছিলেন। বোমাটি কতটা শক্তিশালী জানতে চাইলে রাজশাহী বোমা উদ্ধারকারী দল সাংবাদিকদের কোন কিছু না জানিয়ে বোমা বিস্ফোরণের স্পিলিন্ডারগুলো গুছিয়ে নিয়ে চলে যান।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার্স ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর জানান, এটি একটি ককটেল বোমার সাদৃশ্য। বোমাটি নিয়ে কেরুজ ক্লাব মাঠ এলাকায় দিনভর আতংক বিরাজ করছিলো। পরে সেটি ডিফিউজ করা হয়েছে।

উল্লখ্য, বৃহস্পতিবার ভোর রাতে দর্শনা কেরুজ ক্লাবের পাশে বিকট একটি শক্তিশালী বোমার বিস্ফোরনের শব্দ পাওয়া যায়। এ সময় বোমার শব্দের আতঙ্কে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। এলাকার কিছু দুর্বৃত্ত এ বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে একটি বোমা ঝোপের মধ্যে ফেলে রেখে যায়। ঐ একই স্থানে আর একটি বোমা অবিস্ফোরিত আবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ নিয়ে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসি জানান, বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ভোরে দর্শনা কেরুজ জেনারেল অফিসের অদূরে ক্লাবের পাশে একদল দুষ্কৃতীরা লাল টেপ দিয়ে মোড়ানো বোমার বিস্ফোরন ঘটায় ভোরের দিকে। এ ঘটনায় কেরু এলাকাবাসি বিকট শব্দ কোথা থেকে আসছে তা জানার চেষ্টা থাকে অনেকের। পরিচিতজনদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ করে জানার চেষ্টা করেন কেউ কেউ। সকালে এলাকাবাসি কেরু ক্লাবের পাশে ঝোপের মধ্যে দেখতে পায় লাল টেপ দিয়ে মোড়ানো বোমা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে (দামুড়হুদা-দর্শনা-জীবননগর) সার্কেল এসপি জাকিয়া সুলতানা ও দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর। এছাড়া ঘটনাস্থলে আসে যশোর ৫৫ পদাধিক এর চুয়াডাঙ্গার অস্থায়ী সেনা ক্যাম্পের হুমায়ন আহম্মেদের নেতৃত্বে একটি সেনাবাহিনী টিম। এ ঘটনায় এলাকাজুড়ে বিরাজ করছে চরম আতংক।

এ বিষয়ে দামুড়হুদা সার্কেল এ এসপি জাকিয়া সুলতানা বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ঘটনাস্থলে গিয়ে লাল টেপ মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখা যায়। তবে আমরা রাজশাহীর বোমা নিষ্ক্রিয় দলকে খবর দেওয়া হয়েছে।
এ ঘটনায় কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ক্লাবের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য পাওয়া গেছে। পরে একটি বোম ডিসপোজাল টিম এসে তা নিষ্ক্রিয় করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দর্শনা কেরুজ ক্লাবের পাশে বো*মা সাদৃশ্য বস্তু  উ*দ্ধার

নিউজ প্রকাশের সময় : ০২:৩৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫