ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

দিনরাত মিলিয়ে বিএম কলেজ ডিগ্রী হলের ছাদে বসে মাদকের আসর কলেজ কর্তৃপক্ষ যেন নীরব

রিপোর্টার:-সৈয়দ আল ইমরান
  • নিউজ প্রকাশের সময় : ১১:১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে

দিনরাত মিলিয়ে বিএম কলেজ ডিগ্রী হলের ছাদে বসে মাদকের আসর কলেজ কর্তৃপক্ষ যেন নীরব

সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল
দিনের পর দিন বিএম কলেজ মহাত্মা অশ্বিনী কুমার (ডিগ্রী হল ) ছাত্রাবাসে বেড়েই চলছে মাদকসেবীদের দৌরাত্ম্য। সন্ধ্যা নামতেই ডিগ্রী হলের ছাদে বসছে মদ, গাঁজা আর ইয়াবার আসর। রাত যত গভীর হয় ততই বাড়ে মাদকাসক্তদের আনাগোনা।

শিক্ষার্থীদের অভিযোগ কলেজ প্রশাসনের ভ্রুক্ষেপ না থাকায় হলের ছাদে মাদকের আড্ডার আসর দিন দিন প্রসারিত হচ্ছে। নিয়মিত হলগুলোর ছাদে মাদকের আসর বসলেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএম কলেজ ডিগ্রী হলের এ-ব্লক, বি-ব্লক ও সি-ব্লকে ছাদে দিনে-রাতে প্রায় সময় গাজার আসর বসে। এ ছাড়াও প্রতিদিন কলেজের ক্যাফে, জীবনানন্দ দাশ চত্বর, বাকসু ভবনের সামনে, মুক্ত মঞ্চের পিছনে এবং বিজ্ঞান ভবনের পাশে গাজার আসর বসে। যারা আসর বসান তাদের অধিকাংশই বহিরাগত।
ডিগ্রী হলের আবাসিক শিক্ষার্থীরা বলেন, বহিরাগতদের সঙ্গে আবাসিক শিক্ষার্থীরাও হলের ছাদগুলোতে নিয়মিত গাজার আসর বসায়। সন্ধ্যা হলেই গাঁজার উৎকট গন্ধে নষ্ট হয় হলের পড়াশোনার পরিবেশ।
এ বিষয়ে ডিগ্রী হলের সহকারী তত্ত্বাবধায়ক মো. কাজী রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা সচেতন রয়েছি।  আমরা প্রত্যেক ব্লকের ছাদের গেটে তালা লাগিয়ে দেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কিছু দিন পর পর কারা যেনো তালা ভেঙে ফেলে। আমরা সচেতন রয়েছি সুনির্দিষ্ট কাউকে পেলে তৎক্ষণাত ব্যবস্থা নেবো আমরা।
ডিগ্রী হলের তত্ত্বাবধয়ক এস এম আসাদুজ্জামান বলেন, আমি মাত্র কয়েক দিন হলো ডিগ্রী হলের দায়িত্ব পেয়েছি। দায়িত্ব পাওয়ার আগে এখানে কি হয়েছে এই বিষয়গুলোর সাথে আমি অবগত নই। তবে আমি চাই ছাত্রাবাসে পড়া লেখার পরিবেশ ফিরে আসুক। ছাত্রাবাসকে মাদক মুক্ত করতে আমি সচেতন রয়েছি। আমরা ইতোমধ্যে মাদকসেবীদের চিহ্নিত করার চেষ্টা করছি। মাদকসেবীদের চিহ্নিত করা গেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিনরাত মিলিয়ে বিএম কলেজ ডিগ্রী হলের ছাদে বসে মাদকের আসর কলেজ কর্তৃপক্ষ যেন নীরব

নিউজ প্রকাশের সময় : ১১:১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩