সংবাদ শিরোনাম ::
দুই ভাইসহ তিন শিশু নিখোঁজ নাটোরে পদ্মায় গোসলে নেমে

রিপোর্টার এম এম রেজওমান রফিক রিজভী
- নিউজ প্রকাশের সময় : ০৬:৫৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই ভাইসহ তিন শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটে নিখোঁজরা হলো- উপজেলার মহেশপুর সরকার পাড়া গ্রামের কালম সরদারের ছেলে দিপু (১২) ও অপু (১০) এবং রামকৃষ্ণপুর গ্রামের স্বপনের ছেলে জয় (১০)।শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা ৬টা ২০ মিনিট) ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন নিখোঁজ শিশুদের উদ্ধারে কাজ করছেন।বিষয়টি নিশ্চিত করে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ঢাকা পোস্টকে বলেন, দুপুরে চার শিশু পদ্মা নদীতে গোসল করতে নামে। এর মধ্যে একজন উঠে আসতে পারলেও তিনজন উঠতে পারেনি। নিখোঁজদের মধ্যে দুই ভাই রয়েছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।



















