ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসা গ্রহণে সক্ষম — গুজবে কান না দেওয়ার আহ্বান ডাঃ এজেডএম জাহিদ হোসেনের

রিপোর্টার: ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৩:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে

রিপোর্টার: ফয়সাল হোসেন

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চিকিৎসা উপদেষ্টা ডাঃ এজেডএম জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন— “দেশনেত্রী চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তার শারীরিক অবস্থার বিষয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধ করুন। আপনারা কেউ গুজবে কান দেবেন না।”
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডাঃ জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা দলের সদস্যরা নিয়মিত তাঁর শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। তিনি আরও বলেন, “অনেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়াচ্ছেন। জনগণের প্রতি অনুরোধ— এসব বিভ্রান্তি না ছড়িয়ে সত্য ও দায়িত্বশীল তথ্যের ওপর আস্থা রাখুন।”
তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, “সবার দোয়া ও ভালোবাসায় দেশনেত্রী খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।”
এদিকে বিএনপির নেতাকর্মীদের মধ্যে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল, মিলাদ ও বিশেষ প্রার্থনার আয়োজন অব্যাহত রয়েছে। দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা পর্যায়ে কর্মসূচি পালিত হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশে।
জনসাধারণের উদ্দেশে দলের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে— বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অনুমান, গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য। চিকিৎসা সংক্রান্ত সব তথ্যই চিকিৎসা দল বা পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানিয়েছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসা গ্রহণে সক্ষম — গুজবে কান না দেওয়ার আহ্বান ডাঃ এজেডএম জাহিদ হোসেনের

নিউজ প্রকাশের সময় : ০৩:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫