ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জান্নাতের মালিক আল্লাহ, আমরা উন্নয়ন দিতে পারি: আসাদুল হাবিব দুলু আবার রাজপথে হাত নাড়িয়ে জানান দিলেন আসিফ মাহমুদ, ফিরেছেন রাজপথে জুলাই যো*দ্ধা হাদির ওপর হা*ম*লা*কা*রীরা যেন কোনোভাবেই দেশ ছা*ড়তে না পারে—কড়া হুঁ*শিয়ারি প্রধান উপদেষ্টার ঢাকা মেডিকেলে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দেখতে ছুটে গেলেন জুলাই যুদ্ধা হাসনাত আবদুল্লাহ ভিন্নমতের কণ্ঠরোধে গুলিবর্ষণ—ওসমান হাদীকে লক্ষ্য করে হামলার ঘটনায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ একজন সৎ ও যোগ্য নেতা জনগণের কল্যাণকেই সর্বোচ্চ গুরুত্ব দেন : শর্মিলা রহমান সিঁথি আখাউড়ায় পূর্বের রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে সাবেক যুবলীগ নেতার বাড়িতে হামলা–ভাঙচুর, নিরাপত্তাহীনতায় গৃহছাড়া আরিফুল। দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ — ড. জালাল কোটালীপাড়ায় জামায়তের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ জিসাস কেন্দ্রীয় কমিটির ঘোষণা: ডাঃ সাবরিনা হোসেন মিষ্টির বহিষ্কারাদেশ বহাল — সকল ইউনিটকে পুনরায় সতর্কতা

দ্বিতীয়দফায় ছাত্রলীগের আরো ১১ নেতাকর্মী বহিস্কার।

(এম কে খোকন) জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ০৪:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ৮১ বার পড়া হয়েছে

দ্বিতীয়দফায় ছাত্রলীগের আরো ১১ নেতাকর্মী বহিস্কার।
হ্রদক্রিয়া বন্ধ হয়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগের আরো ১১ নেতাকর্মীকে বহিষ্কার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।

গত বুধবার রাতে (১৬ আগস্ট) জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানা যায়।
বহিস্কৃতরা হলেন: সরাইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমির খন্দকার, কসবা উপজেলার মেহারী ইউনিয়ন শাখা যুগ্ম আহবায়ক সোহরাফ ইসলাম, সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক সোহাগ নিয়ামুল, কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক দিপু মিয়া, কসবা উপজেলার কুটি ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ, কুটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জাহিদুল ইসলাম হাছিব, কসবার বিনাউটি ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখার সদস্য সৈকত আলী, কসবার খাড়েরা ইউনিয়ন শাখা ৬ নং ওয়ার্ড শাখার আসিফুল আলম, সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন শাখার সদস্য আজহার উদ্দিন, নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন শাখার কর্মী মোঃ মমিন সরকার, আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়ন শাখার কর্মী আমিন সুমন।
সংগঠনের বিজ্ঞপ্তিসূত্রে জানা যায়, বুধবার (১৬ আগষ্ট) বিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। কারণ মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর বহিস্কৃতরা শোক প্রকাশ করে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপ করেছেন। তবে সেই বহিস্কারাদেশের সাথে কয়েকঘন্টা পর একই কারণে আরো ১১ জন ছাত্রলীগের নেতাকর্মীকে সাময়িক বহিস্কার করেছে জেলা ছাত্রলীগ। এনিয়ে একদিনে ১৭ জন ছাত্রীগর নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। এসব বহিস্কৃত নেতাকর্মীদের স্থায়ী বহিস্কার করার জন্য কেন্দ্রে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদী মৃত্যুর পর ফেসবুকে পোস্ট দেয়ায় বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে।
তবে শুধু ৬ জনের বিষয়ে অধিকতর খতিয়ে দেখতে গিয়ে আরো ১১ জন নেতাকর্মী সাঈদীর মৃত্যুর বিষয়টি নিয়ে ফেসবুকে স্টেটাস দিয়েছে।
সেই কারণে একইদিন (১৬ আগষ্ট) রাতে ওই ১১ জন নেতাকর্সীকেও বহিস্কার করা হয়েছে সংগঠন থেকে। ভবিষ্যতে যারাই ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থি কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দ্বিতীয়দফায় ছাত্রলীগের আরো ১১ নেতাকর্মী বহিস্কার।

নিউজ প্রকাশের সময় : ০৪:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩