ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন

নাগরপুরে আন্তর্জাতিক দুর্নীতি-বিরোধী দিবস উদযাপন

শিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৪০:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা:গড়বে আগামীর শুদ্ধতা”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।রবিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে নাগরপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি  রামেন্দ্র সুন্দর বোস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদুন নাহার ভূঁইয়ার সঞ্চালনায় দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আঃ মমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার গণমাধ্যম কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী প্রমুখ।উল্লেখ্য, জাতিসংঘ ২০০৩ সালে এ দিনকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদ্‌যাপিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে আন্তর্জাতিক দুর্নীতি-বিরোধী দিবস উদযাপন

নিউজ প্রকাশের সময় : ০৫:৪০:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪