ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ-সেনাবাহিনীর যৌথ টহল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত নাগরপুর সদর ইউনিয়ন ও মামুদনগর ইউনিয়নের মোট ১৫টি পূজা মণ্ডপে এ টহল কার্যক্রম চালানো হয়।

এ সময় থানা পুলিশের নেতৃত্ব দেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম। তাঁর সঙ্গে সেনাবাহিনীর সদস্য ছাড়াও থানা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, “শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছে। এছাড়া পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা দ্বারা ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।”

উল্লেখ্য, এ বছর নাগরপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে মোট ১২৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ-সেনাবাহিনীর যৌথ টহল

নিউজ প্রকাশের সময় : ০৮:১৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫