ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

নাগরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের পুকুর পরিষ্কার অভিযান

শিপন রানা নাগরপুর (টাংগাইল) প্রতিনিধিঃ
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৩৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ৭১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুর  উপজেলা প্রশাসনের আয়োজনে পুকুর পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযানে নেমেছে বিডিক্লিন নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে পুকুর পরিস্কার অভিযান-২০২৪ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরাফাত নোমান। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিডিক্লিন টাঙ্গাইল জেলা শাখার বাস্তবায়নে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক।বিডিক্লিন টাঙ্গাইল জেলা শাখার সমন্বয়ক মির্জা মো. মাসুদ রানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ ,জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক, অর্থ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, টাঙ্গাইল জেলা- উপজেলার বিডিক্লিনের অন্যান্য নেতৃবৃন্দরা।দিনব্যাপী অভিযানে নাগরপুর উপজেলা পরিষদের  পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে বিডি ক্লিনের অর্ধশতাদিক স্বেচ্ছাসেবী সদস্য অংশ নিয়েছেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরাফাত নোমান বলেন, বিডি ক্লিন বাংলাদেশকে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সার্বিক সহযোগিতা করায় বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে পরিচ্ছন্ন কাজ চলমান থাকবে।উল্লেখ্য,এছাড়াও জীব বৈচিত্র্য রক্ষা ও মশা-মাছিসহ ডেঙ্গুর উপদ্রপ কমাতে দেশের সকল জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ এলাকার খাল ও ডোবা পরিস্কার অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিডি ক্লিন টাঙ্গাইলের নাগরপুর উপজেলা চত্বরে অবস্থিত পুকুর পরিচ্ছন্ন কর্মকান্ড শুরু করেছে। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় থাকা খাল ও ডোবা পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয়া হবে। পরিচ্ছন্নতার এ মহা কর্মযজ্ঞে সকলের সহযোগীতা কামনা করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের পুকুর পরিষ্কার অভিযান

নিউজ প্রকাশের সময় : ০৮:৩৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪