সংবাদ শিরোনাম ::
নাগরপুরে ৬৫০ পিস ইয়াবা সহ মাদক বিক্রেতা গ্রেফতার

সিপন রানা(নাগরপুর)প্রতিনিধি:
- নিউজ প্রকাশের সময় : ১১:৫৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইল নাগরপুর উপজেলার পাকুটিয়া এলাকা থেকে মোঃ সিরাজ শিকদার (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। বুধবার (গতকাল) রাতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৬৫০ পিস ইয়াবা, আনুমানিক ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৭৪,৪৪০ টাকা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থসহ মোট জব্দকৃত সম্পদের আনুমানিক মূল্য ২ লক্ষ ৭১ হাজার ৪৪০ টাকা। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করে বৃহস্পতিবার সকালে মোঃ সিরাজ শিকদারকে আদালতে পাঠানো হয়েছে।নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ রফিকুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এর আগেও আরও ৫টি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।”পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
















