ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ডা. মাহমুদা মিতুর শেরপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত শেরপুরের মানুষ আছে বলেই আমি বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হতে পেরেছি: এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিশ্বকাপ ফুটবল ২০২৬: আজ রাতেই শুরু ফুটবল মহাযুদ্ধ, চ্যাম্পিয়ন পাবে ৫০ মিলিয়ন ডলার প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ: সিপিডি বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তাবিত বাজেটের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ, ‘গণবিরোধী ও গণনিপীড়ক’ আখ্যা হিংসা নয়, সহানুভূতি—এগিয়ে চলার বার্তা দিলেন চন্দ্রা সরকার বাজিতপুরে দিনে সাংবাদিকের বাসা চুরি বাজিতপুর(কিশোরগঞ্জ) প্রবাসীদের শ্রমিক নয়, সম্মানজনক পরিচয়ে অভিহিত করার আহ্বান জামায়াত আমিরের

নাছিরনগরে এসিড নিক্ষেপ;তিন জনের সাজা।

(এম কে খোকন) জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ০৪:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ১১৩ বার পড়া হয়েছে

নাছিরনগরে এসিড নিক্ষেপ;তিন জনের সাজা।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলায় পারিবারিক কলহের জেরে মা ও ছেলের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় তিনজনকে আট বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। এছাড়াও তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করে রায় প্রদান করে আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের মৃত আলীম উদ্দিন খানের ছেলে নক্কু খান, মৃত এনাম খানের ছেলে উজ্জ্বল খান, হাফিজ উদ্দিন খানের ছেলে সোহাগ মিয়া। এর মধ্যে সোহাগ ও উজ্জ্বল পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের জহির খান প্রায়ই তার স্ত্রী সুমা বেগমকে নির্যাতন করতেন।

এ ঘটনায় আদালতে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন সুমা। পরে আদালত জহির খানকে কারাগারে পাঠান। এরই জেরে জহির খানের বংশের লোকজন ক্ষুব্ধ হয়ে ২০১৭ সালের ১০ মে সন্ধ্যায় সুমা বেগমের ঘরে ঢুকে সুমা বেগম ও তার ছেলে আকাশ খানকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এতে তারা দুজনই দগ্ধ হন। এ ঘটনায় সুমা বেগম বাদী হয়ে আটজনকে আসামি করে নাসিরনগর থানায় মামলা করেন। আদালত বিচার প্রক্রিয়ার পর তিনজনকে ৮ বছর করে কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা করেন।

এ বিষয়ে মামলার বাদী সুমা বেগম বলেন, এসিড নিক্ষেপের মত ঘৃণ্য কাজের ঘটনায় আদালত আসামিদের যে দণ্ড দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাছিরনগরে এসিড নিক্ষেপ;তিন জনের সাজা।

নিউজ প্রকাশের সময় : ০৪:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩