ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

নিউ ইয়র্কে বিক্ষোভ শিক্ষার্থীদের মৃত্যু ও গ্রেপ্তারের প্রতিবাদে

মোঃ মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ১০:১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ২৭২ বার পড়া হয়েছে

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যু, হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানরা। শিক্ষার্থী হত্যার বিচার দাবি করেছেন তারা। একই সঙ্গে প্রবাসীদেরকে রেমিট্যান্স না পাঠানোর আহ্বান জানিয়েছেন।টিবিএন২৪ ইউটিউব চ্যানেলে প্রচারিত এক প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (৩১ জুলাই) এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ আমেরিকান সিটিজেন মুভমেন্ট। নিউ ইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি ও শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কপালে লাল কাপড় বেঁধে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভে অংশ নেন বাংলাদেশি-আমেরিকানরা।হাতে পোস্টার, ব্যানার ও বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে তারা শিক্ষার্থীদের হত্যার বিচার দাবি করেন। এ সময় ‘গণতন্ত্র চাই’ বলেও স্লোগান দেন তারা।কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানান। এক নারী বিক্ষোভকারী বলেন, এতগুলো শিক্ষার্থীকে মেরে ফেলা হলো, এখন সেটিকে চরমভাবে অস্বীকার করা হচ্ছে। আরেক বিক্ষোভকারী বলেন, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের আমলে এত বড় হত্যাকাণ্ড হয়নি।নিউইয়র্কে ওই সমাবেশে যোগ দেন বাংলাদেশের প্রমিথিউস ব্যান্ডের গায়ক বিপ্লব। তিনি বলেন, আমরা বাচ্চাদের রক্ষা করতে চাই। যারা আমাদের বাচ্চাদের রক্ষা করতে পারে না আমরা তাদের চাই না। এ সময় প্রতিবাদী গান পরিবেশন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিউ ইয়র্কে বিক্ষোভ শিক্ষার্থীদের মৃত্যু ও গ্রেপ্তারের প্রতিবাদে

নিউজ প্রকাশের সময় : ১০:১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪