ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা 

নিরাপত্তা ছাড়াই রাজপথে তারেক রহমানের পক্ষে ভোট চাইতে নামলেন শর্মিলা রহমান সিঁথি

রিপোর্টার: ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৫৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

রিপোর্ট: ফয়সাল হোসেন

রাজনৈতিক অঙ্গনে এক ব্যতিক্রমী ও আলোচিত দৃশ্যের সাক্ষী হলো রাজধানীর রাজপথ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চাইতে সরাসরি সাধারণ মানুষের কাতারে নেমে আসেন কোকোর স্ত্রী ও জিয়া পরিবারের সদস্য শর্মিলা রহমান সিঁথি। কোনো ধরনের ব্যক্তিগত নিরাপত্তা ছাড়াই সাধারণ জনগণের মতো রাজপথে নেমে ভোট প্রার্থনা করেন তিনি।

শনিবার বিকেলে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ও জনবহুল এলাকায় তাকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে, কুশল বিনিময় করতে এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন চাইতে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিল না কোনো প্রটোকল বা নিরাপত্তা বেষ্টনী, যা উপস্থিত জনতার মধ্যে কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করে।

স্থানীয়রা জানান, জিয়া পরিবারের একজন সদস্যকে এভাবে সরাসরি রাজপথে সাধারণ মানুষের কাতারে নামতে তারা এই প্রথম দেখছেন। অনেকেই এটিকে রাজনৈতিকভাবে একটি তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।

ভোট প্রার্থনার সময় শর্মিলা রহমান সিঁথি বলেন, “ইনশাআল্লাহ জনগণই আমাদের শক্তি। দেশের মানুষ ধানের শীষের পাশে আছে এবং তারাই বিজয় নিশ্চিত করবে।” তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর জিয়া পরিবারের কোনো সদস্যের এ ধরনের সরাসরি মাঠপর্যায়ের উপস্থিতি বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ সমর্থকদের মাঝেও উদ্দীপনা বাড়বে বলে মনে করছেন তারা।

এদিকে রাজপথে শর্মিলা রহমান সিঁথির উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা। অনেকেই তার সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ঘটনাকে সাহসী ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন।

সব মিলিয়ে আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনা বিএনপির জন্য কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিরাপত্তা ছাড়াই রাজপথে তারেক রহমানের পক্ষে ভোট চাইতে নামলেন শর্মিলা রহমান সিঁথি

নিউজ প্রকাশের সময় : ০৩:৫৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬