ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের শ্রমিক নয়, সম্মানজনক পরিচয়ে অভিহিত করার আহ্বান জামায়াত আমিরের জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশ্নোত্তর পর্বে সরব সংসদ, বিভিন্ন বিষয়ে এমপিদের প্রশ্নের জবাব প্রেসক্রিপশনে দুর্বোধ্য হাতের লেখা: ‘জীবন-মরণের প্রশ্ন:শেখ শহিদুর রহমান পাভেল ভূমি অধিগ্রহণ শাখায় মোবাইল কোর্ট, দালাল সন্দেহে আটক সিদ্দিক মৃধাকে জরিমানা ও কারাদণ্ড নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গল্পটি পড়ুন  আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন শেভরন-সমর্থিত সামার স্কুল থেকে ৭৫ লাখ টাকার বৃত্তি অর্জন নবীগঞ্জের মারিয়া হাসান মাইশার

নেইমারসহ যে পাঁচ ফুটবলারের ‘প্রয়োজন’ নেই পিএসজির

রিপোর্টার:-মোঃআরাফাত হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ১১:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ১১২ বার পড়া হয়েছে

নেইমারসহ যে পাঁচ ফুটবলারের ‘প্রয়োজন’ নেই পিএসজির

ফরাসি লিগ ওয়ানকে নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে অধরা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্য পূরণে বার বার ব্যর্থ হচ্ছে তারা। গত মৌসুমে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়া ফরাসি ক্লাবটি এবার যেন মৌসুম শুরুর আগেই বেশ সতর্ক। তাই নতুন মৌসুমে প্যারিসের দলটিতেও আসছে ব্যাপক পরিবর্তন।

মৌসুম শেষে ফ্রান্সের ক্লাবটি ছেড়ে চলে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। নতুন মৌসুমে পিএসজির ডাগআউটে দেখা যাবে না কোচ ক্রিস্তোফার গালতিয়েরকেও। নতুন কোচ হিসেবে স্প্যানিশ কোচ লুইস এনরিকের হাতে দায়িত্ব দিয়েছে পিএসজি কর্তৃপক্ষ। নতুন এই কোচ দলের পাঁচ ফুটবলারকে সাফ জানিয়ে দিয়েছেন, পিএসজিতে তাদের আর প্রয়োজন নেই।

আন্তর্জাতিক গণমাধ্যম গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, পিএসজির ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস ও কোচ লুইস এনরিকে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারসহ পাঁচ ফুটবলারের সঙ্গে আলোচনায় বসেন। সেখানেই তাদের জানিয়ে দেওয়া হয়, পিএসজিতে তাদের আর প্রয়োজন নেই। এমনকি নতুন ক্লাবও খুঁজতে বলা হয়েছে তাদের।

পিএসজির ক্রীড়া পরিচালক ও কোচের সঙ্গে আলোচনায় বসা সেই পাঁচ ফুটবলার হলেন- নেইমার জুনিয়র, মার্কো ভেরাত্তি, হুগো একিতেকে, রেনাতো সানচেস ও হুয়ান বের্নাত।

মঙ্গলবার (৯ আগস্ট) পিএসজির দলগত অনুশীলনে ছিলেন না নেইমার ও ভেরাত্তি। এমনকি অফিশিয়াল ফটোসেশনেও তাদের রাখেনি ফরাসি ক্লাবটি। নেইমার ও ভেরাত্তি ইনডোরে নিজ নিজ অনুশীলন সেরেছেন। আরেক তারকা কিলিয়ান এমবাপেও নিজে একা অনুশীলন সেরেছেন।

এদিকে, গুঞ্জন রয়েছে বার্সেলোনায় ফিরতে চান নেইমার। তবে বার্সা তাকে কিনতে আগ্রহী কি না এবং কত টাকা বেতন দিতে পারবে সে প্রশ্নও থেকে যায়। তাছাড়া নেইমারকে কেনার ব্যাপারে আগ্রহ রয়েছে ইংলিশ ক্লাব চেলসিরও। চেলসির ক্ষেত্রে শুধু নেইমারের উচ্চ অঙ্কের বেতন নিয়ে জটিলতা হতে পারে।

বার্সেলোনা, চেলসি ছাড়াও আলোচনায় রয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। সৌদি প্রো লিগের এই ক্লাব নেইমারকে বড় অঙ্কের বেতনেই দলে ভেড়াতে চায়। শেষ পর্যন্ত নেইমার যদি পিএসজি অধ্যায়ের ইতি টানে সেক্ষেত্রে তারকা এই ফুটবলারের পরবর্তী গন্তব্য কোন ক্লাব সেটি জানার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেইমারসহ যে পাঁচ ফুটবলারের ‘প্রয়োজন’ নেই পিএসজির

নিউজ প্রকাশের সময় : ১১:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩