ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

পতেঙ্গা থানা পরিদর্শনে সিএমপি কমিশনার 

রোজিনা, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৬:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশেরকমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) নিয়মিত রুটিন পরিদর্শন হিসেবে পতেঙ্গা থানা পরিদর্শন করেন।বুধবার ২২ মে পতেঙ্গা থানা পরিদর্শনকালীন সিএমপি কমিশনার বিশেষ ব্রিফিংয়ে নগরীর জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি থানার কার্যক্রম পরিদর্শনসহ থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।পরিদর্শনকালে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর)মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পতেঙ্গা থানার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পতেঙ্গা থানা পরিদর্শনে সিএমপি কমিশনার 

নিউজ প্রকাশের সময় : ০৬:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪