ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীর ওপর গু/লি/ব/র্ষ/ণের প্রতিবাদে বি/ক্ষো/ভ মিছিল জান্নাতের মালিক আল্লাহ, আমরা উন্নয়ন দিতে পারি: আসাদুল হাবিব দুলু আবার রাজপথে হাত নাড়িয়ে জানান দিলেন আসিফ মাহমুদ, ফিরেছেন রাজপথে জুলাই যো*দ্ধা হাদির ওপর হা*ম*লা*কা*রীরা যেন কোনোভাবেই দেশ ছা*ড়তে না পারে—কড়া হুঁ*শিয়ারি প্রধান উপদেষ্টার ঢাকা মেডিকেলে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে দেখতে ছুটে গেলেন জুলাই যুদ্ধা হাসনাত আবদুল্লাহ ভিন্নমতের কণ্ঠরোধে গুলিবর্ষণ—ওসমান হাদীকে লক্ষ্য করে হামলার ঘটনায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ একজন সৎ ও যোগ্য নেতা জনগণের কল্যাণকেই সর্বোচ্চ গুরুত্ব দেন : শর্মিলা রহমান সিঁথি আখাউড়ায় পূর্বের রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে সাবেক যুবলীগ নেতার বাড়িতে হামলা–ভাঙচুর, নিরাপত্তাহীনতায় গৃহছাড়া আরিফুল। দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ — ড. জালাল কোটালীপাড়ায় জামায়তের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

পুলিশি বাধার প্রতিবাদে ২৭ জুলাই ঢাকায় প্রতিবাদ সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

মোঃসৈয়দ আল ইমরান (বিশেষ প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৫:০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে

মোড়েলগঞ্জে ঘরোয়া কর্মসূচিতে পুলিশী বাধার প্রতিবাদে

২৭ জুলাই ঢাকায় প্রতিবাদ সমাবেশ করবে
ইসলামী আন্দোলন বাংলাদেশ

মোড়েলগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই বক্তব্য প্রদানকালে পুলিশের বাধা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (চ.জ) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে আগামী ২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার, বেলা ২টায় রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলাম, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, মাওলানা এবিএম জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ।

সভায় বলা হয়, রাজনৈতিক দলের সভা, সমাবেশ ও সম্মেলন সাংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। কিন্তু শান্তিপূর্ণ ও একান্ত ঘরোয়া কর্মসূচি পালন করতে না দিয়ে সরকার জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নিচ্ছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে থানায় থানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তৃণমূল প্রতিনিধি সম্মেলন কার্যক্রম চলছে। একান্ত ঘরোয়া এবং সাংগঠনিক কর্মসূচির মধ্যেও দলের দ্বিতীয় শীর্ষ নেতা মুফতী ফয়জুল করীমের সাথে প্রশাসনের চরম স্বৈরাচারী আচরণ সরকারের বাকশালী মনোভাবকে স্মরণ করিয়ে দেয়।
সভায় আরো বলা হয়, সাংগঠনিক অফিসের কার্যক্রমেও সরকার বাধা দিয়ে দেশে পরিকল্পিত সংঘাত সৃষ্টি করতে চায়। সরকার জনবিচ্ছিন্ন হয়ে চরম হতাশায় ভুগছে। এজন্য পুলিশ দিয়ে রাজনৈতিক কর্মসূচি এবং নেতৃবৃন্দকে হেনস্থা করার চেষ্টা করছে। কিন্তু সরকারকে মনে রাখতে হবে, পুলিশ বা প্রশামন দিয়ে রাজনৈতিক কর্মকান্ড বানচালের আখের ভাল হয় না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশি বাধার প্রতিবাদে ২৭ জুলাই ঢাকায় প্রতিবাদ সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিউজ প্রকাশের সময় : ০৫:০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩