ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ডা. মাহমুদা মিতুর শেরপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত শেরপুরের মানুষ আছে বলেই আমি বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হতে পেরেছি: এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিশ্বকাপ ফুটবল ২০২৬: আজ রাতেই শুরু ফুটবল মহাযুদ্ধ, চ্যাম্পিয়ন পাবে ৫০ মিলিয়ন ডলার প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ: সিপিডি বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তাবিত বাজেটের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ, ‘গণবিরোধী ও গণনিপীড়ক’ আখ্যা হিংসা নয়, সহানুভূতি—এগিয়ে চলার বার্তা দিলেন চন্দ্রা সরকার বাজিতপুরে দিনে সাংবাদিকের বাসা চুরি বাজিতপুর(কিশোরগঞ্জ) প্রবাসীদের শ্রমিক নয়, সম্মানজনক পরিচয়ে অভিহিত করার আহ্বান জামায়াত আমিরের

ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে রাতে মাঠে নামছে দুই মিলান

খেলা ডেস্ক::
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩ ১৫৩ বার পড়া হয়েছে

খেলা ডেস্ক:: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ রাতে মুখোমুখি হবে দুই ইতালিয়ান জায়ান্ট। মিলান ডার্বিতে লড়বে দুই নগর প্রতিদ্বন্দী এসি মিলান ও ইন্টার মিলান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের শিরোপা খরা ঘোঁচাতে মরিয়া দুদল।

প্রথম লেগে ইন্টার ২-০ ব্যবধানে এগিয়ে থাকায় পরের ম্যাচে ড্র করলেই ফাইনালে পৌঁছাবে নেরাজ্জুরিরা। সান সিরোতে দুদলের হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (১৬ মে) বাংলাদেশ সময় রাত একটায়।

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে থাকবে ইন্টার। নিজেদের শেষ পাঁচ ম্যাচের কোনোটিতেই হার সঙ্গী করে মাঠ ছাড়তে হয়নি সিমোন ইনজাগির দলের। চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ ছন্দ নিয়েই খেলেছে বিগত ম্যাচগুলো। প্রথম লেগে মিলানকে ২-০ গোলে হারিয়ে এগিয়ে আছে নেরাজ্জুরিরা। তাই আত্মবিশ্বাসেও কোনো ঘাটতি নেই। এছাড়াও, অতীত পরিসংখ্যান এগিয়ে রাখছে নেরাজ্জুরিদেরকে। গেল তিন বছরে এসি মিলানের বিপক্ষে সাত বার জয় পেয়েছে ইন্টার।

চেকপোস্ট/এসবি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে রাতে মাঠে নামছে দুই মিলান

নিউজ প্রকাশের সময় : ০৪:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩