ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী নারী সাংবাদিক নিপীড়ন ও নির্যাতনের বিচার চাই শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি

বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জাতিকে অনেক নিচে নামিয়ে আনা হয়েছে

মোঃমেহেদী হাসান (স্টাফ রিপোর্টার)
  • নিউজ প্রকাশের সময় : ০৯:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জাতিকে অনেক নিচে নামিয়ে আনা হয়েছে বিশ্বের দরবারে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জাতিকে অনেক নিচে নামিয়ে আনা হয়েছে বলে মনে করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (৩০ আগস্ট) জাতীয় শ্রমিক লীগ কমলাপুর আইসিডি ঢাকা কর্তৃক আয়োজিত শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্ব নেতারা প্রশ্ন করেন- যে নেতা দীর্ঘ কারাভোগসহ নিজের জীবনকে উৎসর্গ করে জাতিকে নেতৃত্ব দিয়ে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন- তাকে তোমরা হত্যা করেছ; তখন কোনো উওর দিতে পারি না। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এই দেশ যে কলঙ্ক বহন করছে, তা একমাত্র সোনার বাংলা বাস্তবায়ন করে কিছুটা আত্মসন্তুষ্টি নেওয়া যাবে। জাতির পিতার রক্তের ঋণ শোধ করা যাবে না। যে যার জায়গা থেকে শোষণ ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে আহ্বান জানান তিনি।

শোক সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল আহমেদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক, জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান আকন্দ, শেখ মো. আসলাম, মাসুদ পারভেজ, হুমায়ুন কবীর, আলতাফ হোসেন, মহিউদ্দিন মাহী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জাতিকে অনেক নিচে নামিয়ে আনা হয়েছে

নিউজ প্রকাশের সময় : ০৯:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩