ঢাকা ০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের শ্রমিক নয়, সম্মানজনক পরিচয়ে অভিহিত করার আহ্বান জামায়াত আমিরের জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশ্নোত্তর পর্বে সরব সংসদ, বিভিন্ন বিষয়ে এমপিদের প্রশ্নের জবাব প্রেসক্রিপশনে দুর্বোধ্য হাতের লেখা: ‘জীবন-মরণের প্রশ্ন:শেখ শহিদুর রহমান পাভেল ভূমি অধিগ্রহণ শাখায় মোবাইল কোর্ট, দালাল সন্দেহে আটক সিদ্দিক মৃধাকে জরিমানা ও কারাদণ্ড নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গল্পটি পড়ুন  আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন শেভরন-সমর্থিত সামার স্কুল থেকে ৭৫ লাখ টাকার বৃত্তি অর্জন নবীগঞ্জের মারিয়া হাসান মাইশার

বরগুনায় বাবার মরদেহ মর্গে রেখে এসএসসি পরীক্ষা দিল মেয়ে

ইসহাক জুয়েল, বরগুনা প্রতিনিধি::
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে
ইসহাক জুয়েল, বরগুনা প্রতিনিধি:: চোঁখের সামনে বাবাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সকালে বাবার মরদেহ মর্গে রেখে চলমান এসএসসি পরীক্ষা দিচ্ছেন সানজিদা ইসলাম রিয়া (১৭)নামের এক পরীক্ষার্থী।
তিনি বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকার নিহত শফিকুল ইসলাম পনুর মেয়ে। সানজিদা একই ইউনিয়নের জর্জিয়া কিন্ডারগার্টেন থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন।
জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে বরগুনা সদর উপজেলার ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় নির্বাচনী সহিংসতার জেরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে স্ত্রী, ছেলে-মেয়ের সামনেই কুপিয়ে হত্যা করা হয় সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে। এ ঘটনায় দুই পক্ষের প্রায় ৯ জন গুরুতর জখম হন। বর্তমানে তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পনুর মরদেহ ময়নাতদন্তের জন্য রাতেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। সকালে নিহত পনুর মেয়ে এসএসসি পরীক্ষার্থী সানজিদা বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে বাবাকে শেষ দেখা দেখে আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেন।
নিহত পনু মিয়ার স্ত্রী ও পরীক্ষার্থী সানজিদার মা ছবি আক্তার বলেন, গতকাল রাতে ঠান্ডা বাহিনীর ২০ থেকে ২৫ জন লোক রামদা, টেঁটা দিয়ে আমাদের সামনেই আমার স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে। আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে আমাকেও ওরা মারধর করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রসচিব ধীমান চন্দ্র রায় বলেন, জর্জিয়া কিন্ডারগার্টেনের পরীক্ষার্থী সানজিদা আমাদের এখানে পরীক্ষা দিচ্ছে। আমরা তাকে যথেষ্ট মানসিক সাপোর্ট দিয়েছি। ভালোভাবেই পরীক্ষা দিয়েছে সে।
এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ইতোমধ্যে উভয় পক্ষের ৯জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের জন্য  আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত  ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঠান্ডা গ্রুপ ও পনু গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। আর এই বিরোধের জেরেই নির্বাচনের দেড় বছর পর গত মঙ্গলবার  রাতে সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় বাবার মরদেহ মর্গে রেখে এসএসসি পরীক্ষা দিল মেয়ে

নিউজ প্রকাশের সময় : ০৫:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩