ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

বরগুনায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ১১২ বার পড়া হয়েছে
ইসহাক জুয়েল, বরগুনা প্রতিনিধি:: বরগুনার এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে  সংবাদ সম্মেলন করেছেন একই স্কুলের সভাপতি। স্কুলের নাম দক্ষিন খাজুরতলা আদর্শগ্রাম বে সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার (৩১ মে) বেলা ১২ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই স্কুলের সভাপতি হাবিবুর রহমান বলেন, একই এলাকার আবাসন কলোনীর সুমন তালুকদারের স্ত্রী রুবি আক্তার গত ৩১ মার্চ স্কুলের প্রধান শিক্ষক আজমল হুদা মিঠুনের নামে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। মামলাটি সম্পুর্ন মিথ্যা। এমনকি এই রুবি এলাকার আরও বহু লোককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। 
তিনি আরও বলেন, অভিযুক্ত মামলাবাজ রুবি আক্তারের শশুর বাড়ি বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামে। গত ২০০৯ সালে একই এলাকার বিভিন্ন লোকের নামে মিথ্যা মামলা দেয়। একারনে তৎকালীন ইউপি চেয়ারম্যান তাকে এলাকা থেকে তাড়িয়ে দেয়৷ এরপর সে দক্ষিণ খাজুরতলা আদর্শ গ্রামে এসে বসবাস শুরু করেন৷ 
এরপর থেকেই সে এলাকার বিভিন্ন লোকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তার এই অত্যাচারে অতিষ্ঠ স্থানীয়রা। এসময় ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার দাবি করেন তারা।
চেকপোস্ট/এসবি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউজ প্রকাশের সময় : ০৬:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩