ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন শুরু, ফরম নিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন মুন্সিগঞ্জের মোল্লা কান্দি ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর সহ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।  জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনা: শোকের ছায়া গোটা দেশে সিলেটে মহান স্বাধীনতা দিবসে জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা নিবেদন তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।  জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন

বরিশালে ধর্ষণে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির ছাত্রী, চাচা গ্রেফতার

বরিশাল প্রতিনিধি::
  • নিউজ প্রকাশের সময় : ০৮:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি:: বরিশালের উজিরপুরে নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঐ কিশোরীর বাবার করা মামলায় অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার পূর্ব কেশবকাঠি এলাকার বাসিন্দা এবং ভিকটিমের বাবার মামাতো ভাই বলে জানা গেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান।

তিনি বলেন, ভিকটিমের ঘরের সামনেই আলমগীরের ঘর। এই সুবাদে প্রায়ই আলমগীরের ঘরে যাতায়াত করতো ঐ কিশোরী। গত ২২ মার্চ ঐ কিশোরীর মা গোসল করতে যায়। এই সুযোগে আলমগীর ভিকটিমের মুখ চেপে ধরে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। কারো কাছে বিষয়টি জানালে মেরে ফেলার হুমকি দেন তিনি।

ঐ পুলিশ কর্মকর্তা আরো বলেন, কিন্তু শারীরিক পরিবর্তনের কারণে পরিবার বিষয়টি জানতে চাইলে ধর্ষণে কথা জানায় কিশোরী। বর্তমানে সে কয়েক মাসের অন্তঃসত্ত্বা। এরপর শনিবার (২০ মে) রাতে তার বাবা বাদী হয়ে মামলা করেন। রোববার সকালে আসামি আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে ও ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

চেকপোসট/এসবি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ধর্ষণে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির ছাত্রী, চাচা গ্রেফতার

নিউজ প্রকাশের সময় : ০৮:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩