ঢাকা ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ

স্টাফ রিপোর্টার রোজিনা বেগম 
  • নিউজ প্রকাশের সময় : ১১:২৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে

সমৃদ্ধ দেশ গঠন ও সুশাসনের জন্য নীতিবান আদর্শিক রাজনীতি চর্চা করতে হবে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজআজ ২৭ সেপ্টেম্বর ২৪, সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবে প্রাচীনতম ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা ছরওয়ার কামাল আজিজী প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে তিনি আরো বলেন, দেশ আজ এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। দুর্নীতি, লুটপাট, অর্থপাচার ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে মানুষ আজ দিশেহারা, এর জন্য দায়ী সুশাসনের অভাব। দেশে সুনাগরিক তৈরি হচ্ছে না, নীতি নৈতিকতা ও আদর্শহীন মানুষে প্রশাসন ভরে গেছে। খোদাভীতি নেই, তাই কোন আইন করেও গণমানুষের মুক্তি হচ্ছে না। তিনি বলেন, সুশাসন নিশ্চিত করতে ও দেশকে এগিয়ে নিতে ধর্মভিত্তিক আদর্শ ছাত্র রাজনীতির অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। যারানীতি-নৈতিকতার প্রশিক্ষণ দিয়ে খোদাভীরু আদর্শিক প্রজন্ম গড়ে তুলবে। ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন মহাসচিব বিএম আমীর জিহাদীর সঞ্চালনায় উদ্বোধন করেন ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয়সভাপতি ও নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আল্লামা আব্দুল মাজেদ আতহারী।তিনি বলেন, ১৯৬৯এর প্রতিষ্ঠালগ্ন থেকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ ধারাবাহিক কার্যক্রম চালিয়ে আসছে। শিক্ষাঙ্গণে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় অসামান্য ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ আদর্শ মানুষ গড়ার একটি পরীক্ষিত অনুষদ।প্রধান বক্তার বক্তব্যে নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী, স্বৈরাচারী অপশক্তিকে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এখন দেশকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গণমানুষের মুখে স্বস্তির হাসি ফুটাতে নিজ নিজ অবস্থান থেকে চলমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়কে সার্থক করতে সকলকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। পরাজিত অপশক্তি যেন মাথা তুলতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রেখে সম্মুখপানে এগিয়ে যেতে হবে।ইসলামী ছাত্রসমাজের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে আরো বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর প্রিন্সিপাল আব্দুর রহমান চৌধুরী, নেজামে ইসলাম পার্টিরযুগ্ম মহাসচিব মাওলানা মোস্তাফিজুর রহমান মাহমুদী, ছাত্রসমাজের সাবেক সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী, মাওলানা এনামুল হক কুতুবী, আলহাজ্ব আনোয়ারুল কবির, আলহাজ্ব মুহাম্মদ শাকিরুল হক খান, ছাত্রসমাজের সাবেক নেতা শায়েখ মুফতি উসমান গনী, আবাবিল হজ্জ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবু ইউসুফ, কওমী হজ্জ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আউয়াল, ওয়াহিদুল্লাহ, আম্মারুল হক, ঢাকা মহানগর সভাপতি আবদুল্লাহ আল মামুন, ঢাবি সভাপতি তামীম আহসান, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি তারেকুল ইসলাম, কক্সবাজার জেলা সভাপতি অলি উল্লাহ আরজু, হাটহাজারী সভাপতি শহিদুল্লাহ শাহিন, নোয়াখালী জেলা সভাপতি জাহাঙ্গীর সাঈফ, নজরুল ইসলামসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ

নিউজ প্রকাশের সময় : ১১:২৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪