ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

বাংলাদেশ যুব অধিকার পরিষদ দোহার উপজেলা কমিটি অনুমোদিত

ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ঢাকা জেলা দক্ষিণের আওতাধীন দোহার উপজেলা শাখার নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের যৌথ সিদ্ধান্তে এ কমিটি অনুমোদন করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে বিদ্যুৎ বেপারী এবং সাধারণ সম্পাদক হিসেবে নাহিদ ইসলাম দায়িত্ব পেয়েছেন।নতুন কমিটির নেতৃত্বে দোহার উপজেলায় যুব সমাজের অধিকার আদায় ও সামাজিক পরিবর্তনের আন্দোলন আরও গতিশীল হবে বলে মনে করছেন সংগঠনের নেতাকর্মীরা। তারা জানান, এ নেতৃত্ব যুব সমাজকে সংগঠিত করতে, অধিকার আদায়ে সচেতন করতে এবং দেশের সার্বিক উন্নয়নে যুবশক্তিকে যুক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে।কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত সভাপতি বিদ্যুৎ বেপারী বলেন,“আমরা সংগঠনের আদর্শকে সামনে রেখে দোহার উপজেলার প্রতিটি ইউনিয়নে সংগঠনের কার্যক্রম ছড়িয়ে দেব। যুবদের অধিকার আদায় ও সমাজ পরিবর্তনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম বলেন,“নতুন দায়িত্ব আমাদের জন্য যেমন গর্বের, তেমনি অনেক বড় চ্যালেঞ্জও। আমরা দোহার উপজেলায় যুব সমাজের মুখপাত্র হিসেবে কাজ করব।”

সংগঠনের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ যুব অধিকার পরিষদ দোহার উপজেলা কমিটি অনুমোদিত

নিউজ প্রকাশের সময় : ০৮:১৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫